শিরোনাম
তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে, বিকল্প নেই: সালাহউদ্দিন১ সপ্তাহের মধ‍্যে গার্মেন্টস শিল্পে মজুরি বোর্ড: শ্রমমন্ত্রী‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীউন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর করতে চাই: প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীরঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিততত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে, বিকল্প নেই: সালাহউদ্দিন১ সপ্তাহের মধ‍্যে গার্মেন্টস শিল্পে মজুরি বোর্ড: শ্রমমন্ত্রী‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীউন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর করতে চাই: প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীরঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত

পুঠিয়ায় পুকুর থেকে ভ্যান চালকের লাশ উদ্ধার

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশ : ৮ মার্চ ২০২৬, ১২:০২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

রাজশাহীর পুঠিয়ায় পুকুর থেকে ভ্যান চালক মকবুল হোসেন (৬৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার (৭ মার্চ) রাত ১২টার দিকে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার রাজবাড়ি বাজারে শিব মন্দির সংলগ্ন শিব চৌকি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত মকবুল হোসেন পুঠিয়া উপজেলার বারইপাড়া এলাকার কলোনিপাড়ার এলাকার মৃত মোনতাজ আলীর ছেলে।

জানা গেছে, রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার রাজবাড়ি বাজারে শিব মন্দির সংলগ্ন শিব চৌকি পুকুর থেকে মকবুল হোসেন লাশটি স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ ও পুঠিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থালে গিয়ে পুকুর থেকে লাশটি উদ্ধার করে। তবে তার শরীরের সামনের দিকের অনেক অংশ মাছে খেয়ে ফেলেছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার থেকে মকবুল হোসেন নিখোঁজ ছিলেন। পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে তার খোঁজ পাওয়া যায়নি।

এ ব্যাপারে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমরা লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসি। রবিবার সকালে লাশটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ময়নাতদন্তের রির্পোট হাতে পেলে বিস্তারিত জানা যাবে। এ ব্যাপারে একটি ইউডি মামলা হয়েছে।

ভোরের আকাশ/আ.র

ভ্যান চালকের লাশ উদ্ধার

শেয়ার করুন: