শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

তাবলীগ জামাতে এসে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

প্রকাশ : ২৬ মে ২০২৫, ৬:১৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
তাবলীগ জামাতে এসে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু
তাবলীগ জামাতে এসে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

ভোলার চরফ্যাশনে তাবলীগ জামাতে অংশ নিতে এসে নাহিয়ান (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থী মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন।

রোববার (২৫ মে) বেলা সাড়ে ১১টার দিকে চর কুকরী মুকরী ইউনিয়নের একটি পুকুরে গোসল করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

নাহিয়ান বরিশাল জেলার গৌরনদী উপজেলার নিলখলা টরখী গ্রামের মো. মাসুদ কাজীর ছেলে। সম্প্রতি তিনি এসএসসি পরীক্ষা সম্পন্ন করেন এবং তারপরই ভোলার চরফ্যাশনের চর পাতিলার কাশেম মেম্বার জামে মসজিদে তাবলীগ জামাতে যোগ দেন।

তাবলীগ জামাতের সাথীরা জানায়, মসজিদের পুকুরে অন্যান্য সাথী ভাইদের সঙ্গে গোসল করতে নেমেছিলেন নাহিয়ান। গোসলের একপর্যায়ে হঠাৎ তিনি পানিতে ডুবে যান। এক সাথী তাকে উদ্ধারের চেষ্টা করলেও ব্যর্থ হন।

পরে আশপাশের লোকজনের সহযোগিতায় দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর নাহিয়ানকে উদ্ধার করে চর কচ্ছপিয়া গণস্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হয়। তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চরফ্যাশনের দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ (ওসি) এরশাদুল হক ভূঁইয়া বলেন, “আমরা খবর পাওয়ার আগেই পরিবার নাহিয়ানের মরদেহ উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে গেছে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

নাহিয়ানের অকাল মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা এবং তাবলীগ জামাতের সাথীরা তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

ভোরের আকাশ/জাআ

শেয়ার করুন: