শেরপুর-৩ আসনের উপনির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন, ধানের শীষের প্রার্থী এগিয়ে

শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের ত্রয়োদশ জাতীয় সংসদের উপনির্বাচন আজ শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকে ভোটগ্রহণ কেন্দ্রে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।
ভোটগ্রহণ চলাকালীন কোথাও বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এ আসনে প্রধান প্রতিদ্বন্দ্বিতা হয় ধানের শীষ ও দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীদের মধ্যে।
প্রাপ্ত ফলাফলের প্রাথমিক তথ্য অনুযায়ী, ধানের শীষ প্রতীকের প্রার্থী মাহমুদুল হক রুবেল বিপুল ভোটে এগিয়ে রয়েছেন।
নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সার্বিক পরিস্থিতি সন্তোষজনক ছিল এবং ভোটগ্রহণ প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। চূড়ান্ত ফলাফল ঘোষণা হলে বিজয়ী প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
ভোরের আকাশ/এসএইচ