শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আ. লীগের সহযোগী দলগুলোকে নিষিদ্ধ করতে হবে: ভিপি নুর

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫, ৪:০৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ব্রাহ্মণবাড়িয়া পৌর মুক্তমঞ্চে বক্তব্য দেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর
ছবি: ব্রাহ্মণবাড়িয়া পৌর মুক্তমঞ্চে বক্তব্য দেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে জাতীয় পার্টি ও আওয়ামী লীগের সহযোগী অন্যান্য দলকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন। 

শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া পৌর মুক্তমঞ্চে গণঅধিকার পরিষদ আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি অন্তর্বর্তী সরকারের কাছে এ দাবি জানান।

নুর বলেন, ‘ফ্যাসিবাদ নিষিদ্ধ হলেও তাদের দোসরদের কার্যক্রম চলছে। গত ১৬ বছর আওয়ামী লীগের ফ্যাসিবাদকে টিকিয়ে রেখেছে ১৪ দলের শরিকেরা, যার একটি হলো জাতীয় পার্টি।

 অন্তর্বর্তী সরকারকে স্পষ্টভাবে বলতে চাই, জাতীয় পার্টি ও আওয়ামী লীগের সহযোগী অন্য দলগুলোর কার্যক্রম নিষিদ্ধ করতে হবে নির্বাচনের আগে।’

 নুর আরও বলেন, গত এক বছরে প্রাপ্তির চেয়ে অপ্রাপ্তির হিসাব বেশি। শুধু নির্বাচন আয়োজন নয়, ছাত্র-জনতা জীবন দিয়েছে রাষ্ট্র সংস্কারের জন্য। তাই জুলাই সনদের আইনি ভিত্তি এ সরকারকেই দিতে হবে এবং নির্বাচনের আগেই রাজনৈতিক সমঝোতার মাধ্যমে দ্বিকক্ষবিশিষ্ট সংসদের রূপরেখা তৈরি করতে হবে।

নুরের দাবি, সংসদের উচ্চকক্ষে প্রতিটি দলের আনুপাতিক প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। তিনি স্পষ্ট করে বলেন, জুলাই সনদ পরবর্তী সংসদে বাস্তবায়নের জন্য নয়; বরং বর্তমান সরকারকে তা কার্যকর করতে হবে। 
সমাবেশে প্রধান বক্তা ছিলেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। 

জেলা সভাপতি আশরাফুল হাসান তপুর সভাপতিত্বে অনুষ্ঠানে কেন্দ্রীয় জ্যেষ্ঠ সহ-সভাপতি ফারুক হাসানসহ অন্যান্যরা বক্তব্য প্রদান করেন। এছাড়াও  ব্রাহ্মণবাড়িয়া জেলার ৬টি আসনের ৯ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/মো.আ.

ত্রয়োদশ সংসদ নির্বাচনভিপি নুরগণঅধিকার পরিষদ

শেয়ার করুন: