সিরাজগঞ্জে ফুটওভার ব্রীজের পিলারের ধাক্কায় যুবকের মৃত্যু

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রেলপথের ফুটওভার ব্রীজের পিলারের সাথে ধাক্কা লেগে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার (২৬ এপ্রিল) দুপুরের দিকে উপজেলার ঢাকা-ঈশ্বরদী রেল পথের উল্লাপাড়া রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, নীলফামারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী চিলাহাটা এক্সপ্রেস ট্রেনটি উল্লাপাড়া স্টেশন ও ফুটওভার সেতু পার হচ্ছিল। সে সময় ট্রেনর দরজায় বসে থাকা অজ্ঞাত পরিচয় ওই যাত্রী অসাবধানতাবশত মাথা বাহির করে বাইরের দৃশ্য দেখার চেষ্টা করছিলেন।
এ সময় ফুটওভার ব্রিজের পিলারের সঙ্গে মাথায় ধাক্কা লেগে ছিটকে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তান মৃত্যু হয়।
সিরাজগঞ্জ স্টেশন বাজার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত তার নাম পরিচয় জানা যায়নি।
তবে জামার পকেটে একটি মুঠোফোন পাওয়া গেছে। লাশটির পরিচয় শনাক্ত করতে কাজ করছে পুলিশ।
ভোরের আকাশ/ র.ই