৪০ দিন জামাতে নামাজ আদায় করে শিশুরা পেল বাইসাইকেল

৪০ দিন জামাতে নামাজ আদায় করে ১৪ শিশু পেল বাইসাইকেল । জেলায় শিশুদের মধ্যে ধর্মীয় মূল্যবোধ গডে় তুলার লক্ষ্যে যারা টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে মসজিদে এসে আদায় করেছে, সেইসব শিশুদের বাইসাইকেল ও নগদ অর্থ দিযে় পুরস্কৃত করা হযে়ছে।
শনিবার (৭ মার্চ) জেলা শহরের সাহেব পাড়া জামে মসজিদ কমিটির আয়োজনে মসজিদ প্রাঙ্গণে এই ব্যতিক্রমধর্মী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। মসজিদ কমিটির সভাপতি মুহা: হাসিবুল আলমের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাফিজুর রহমান মাফুর সঞ্চালনায় আযে়াজিত এ অনুষ্ঠানে বিজয়ী শিশুদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
প্রতিযোগিতায় সফলভাবে দাযি়ত্ব পালনকারী ১৪ জন শিশুকে নতুন বাইসাইকেল প্রদান করা হযে়ছে। এছাড়াও দ্বিতীয় স্থান অধিকারী ১৭ জন শিশুকে ১ হাজার ৫০০ টাকা করে এবং তৃতীয় স্থান অর্জনকারী ৬ জনকে ১ হাজার টাকা করে নগদ অর্থ পুরুস্কার হিসেবে প্রদান করা হয়েছে।
এতে বক্তব্য রাখেন সাহেব পাড়া জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মাহিদুল ইসলাম সহ ইসমাইল হোসেন, ইঞ্জিনিয়ার আব্দুল বাতেন, শাহ আলম মোল্লা রিপন, মাওলানা জোবাইদুল ইসলামসহ আরও অনেকে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সমযে় শিশুরা মোবাইল গেমস ও ইন্টারনেটে আসক্ত হযে় পড়ছে। তাদেরকে সুস্থ ধারায় ফিরিযে় আনতে এবং ধর্মীয় মূল্যবোধ গড়ে তুলতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। ছোটবেলা থেকেই নামাজের অভ্যাস ও নৈতিক শিক্ষার চর্চা শিশুদের ভবিষ্যতে সমাজ গঠনে দায়িত্বশীল হিসেবে গড়ে তুলবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
নতুন বাইসাইকেল ও পুরস্কার হাতে পেযে় শিশুদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস দেখা গেছে। সেখানে উপস্থিত অভিভাবকরাও মসজিদ কমিটির এমন সৃজনশীল উদ্যোগকে সাধুবাদ জানিযে় অভিভাবকরা বলেন, এই ধরনের প্রতিযোগিতার মাধ্যমে শিশুদের মধ্যে নিয়মিত মসজিদে যাওয়ার স্থায়ী অভ্যাস গডে় উঠবে বলে আমারা প্রত্যাশা করি।
ভোরের আকাশ/ র.ই