শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কুড়িগ্রামে আন্তর্জাতিক নারী দিবস পালিত

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ৮ মার্চ ২০২৬, ৬:৪৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে কুড়িগ্রামে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। রোববার (৮ মার্চ) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। 

র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এতে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্বেচ্ছাসেবী সংগঠন এবং নারী সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।

র‌্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্য দেন কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রামের চারটি সংসদীয় আসনের সংসদ সদস্য অধ্যাপক আনোয়ারুল ইসলাম, ড. আতিক মুজাহিদ, ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী এবং মো. মোস্তাফিজুর রহমান।

পরে জেলা প্রশাসকের কার্যালয়ের স্বপ্নকুঁড়ি মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি.এম. কুদরত-ই-খুদার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার কাজী রীমা আক্তার, মাখলুক হাসান মবীন, ইমরানা আক্তার, ফারহানা ইয়াসমিন এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব প্রমুখ।

এসময় বক্তারা বলেন, নারীর অধিকার, মর্যাদা ও ক্ষমতায়ন নিশ্চিত করতে সমাজের সকলকে একযোগে কাজ করতে হবে। নারী শিক্ষা, কর্মসংস্থান ও নেতৃত্বের ক্ষেত্রে সমান সুযোগ নিশ্চিত করা গেলে দেশের সার্বিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। নারী ও পুরুষের সমঅংশগ্রহণের মাধ্যমেই একটি বৈষম্যহীন ও সমৃদ্ধ সমাজ গড়ে তোলা সম্ভব বলেও তারা উল্লেখ করেন।

এছাড়াও দিবসটি উপলক্ষে জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী ও নারী সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে আন্তর্জাতিক নারী দিবস পালন করছে। 

ভোরের আকাশ/ র.ই


 

আন্তর্জাতিক নারী দিবসঅধ্যাপক আনোয়ারুল ইসলাম

শেয়ার করুন: