শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণাঢ্য আয়োজনে ভ্যাট দিবস পালিত

আশরাফুল ইসলাম সুমন, স্টাফ রিপোর্টার

প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫, ৩:৫৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

মূল্য সংযোজন কর সম্পর্কে জনগণকে আরো সচেতন ও উদ্বুদ্ধ করার প্রয়াসে প্রতি বছরের ন্যায় এবারও কাস্টমস, এক্সাইজ ও বিভাগ, ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হচ্ছে ‘ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ-২০২৫’। এ বছর ভ্যাট দিবসের প্রতিপাদ্য হলো- ‘‘সময়মত নিবন্ধন নিব, সঠিকভাবে ভ্যাট দিব’’। 

রোববার (১৪ ডিসেম্বর) সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়াতে একটি বিশেষ সেমিনারের আয়োজন করা হয়েছে।

এবছর ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ পালনের মূল উদ্দেশ্য হলো- সঠিক পদ্ধতিতে নিবন্ধন গ্রহণ ও ভ্যাট প্রদান বিষয়ে জনমনে সচেতনতা সৃষ্টি করা এবং ভোক্তা সাধারণকে কেনাকাটার সময় ভ্যাট চালান বুঝে নেয়ার বিষয়ে উদ্বুদ্ধ করা।

সেমিনারে বক্তাগণ জানান, দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করে বৈষম্যহীন এবং সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন। যারা অনুষ্ঠানে আয়োজনে বিভিন্নভাবে সংশ্লিষ্ট ছিলেন তাদেরকেও ধন্যবাদ জানানো হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ ব্রাহ্মণবাড়িয়ার বিভাগীয় কর্মকর্তা কাজী আল মাসুম। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাহাদ আল ইসলাম, যুগ্ম কমিশনার, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কুমিল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, ব্রাহ্মণবাড়িয়ার সহ-সভাপতি হাজী মো: বাবুল মিয়া।

আরো উপস্থিত ছিলেন অত্র বিভাগ ও সার্কেলের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ী প্রতিনিধি, বিভিন্ন সেক্টরের সম্মানিত অংশীজন এবং ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

 

ভোরের আকাশ/এসএইচ

ব্রাহ্মণবাড়িয়ায়ভ্যাট দিবস

শেয়ার করুন: