শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ময়মনসিংহে ভুয়া সম্বনয়ক আটক

ময়মনসিংহ ব্যুরো

প্রকাশ : ১৪ মে ২০২৫, ৪:১৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহে ভুয়া সম্বনয়ক আটক
ময়মনসিংহে ভুয়া সম্বনয়ক আটক

ময়মনসিংহের ভালুকায় জনতার হাতে ধরা পড়েছে মো. মোশারফ হোসেন (২৫) নামের এক ভুয়া সম্বনয়ক।

সোমবার (১২ মে) রাতে জামিরদিয়া আরিফ ফ্যাক্টরীর এক নম্বর গেইটের সামনে থেকে তাকে আটক করা হয়। ওই ঘটনায় ভালুকা মডেল থানায় মামলা হয়েছে।

মোশারফ হোসেন তারাকান্দা লাউটিয়া গ্রামের মোঃ হারুনুর রশিদের ছেলে। উপজেলার জামিরদিয়া আরিফ ফ্যাক্টরীর ৩ নম্বর গেইট সংলগ্ন কামাল হোসেনের বাড়ির ভাড়াটিয়া সে । 

স্থানীয় ও মামলা সূত্রে জানা যায়, ঘটনার দিন গত সোমবার (১২ মে) সন্ধ্যায় উপজেলার জামিরদিয়ার আরিফ ফ্যাক্টরীর এক নম্বর গেইটের সামনে মোঃ আজমুল মিয়া নামের এক ব্যবসায়ী লিচু বিক্রি করছিলেন। ওই সময় মোশারফ হোসেন নিজেকে সম্বন্য়ক পরিচয় দিয়ে আজমুল মিয়ার কাছে ৫০ হাজার টাকা দাবি করেন। ব্যবসায়ী আজমুল চাঁদা দিতে অস্বকৃতি জানালে লাথি মেরে তার লিচুর খাঁচা ফেলে দিয়ে দশ হাজার টাকার ক্ষতি করে। একই সময় চাঁদা না দিলে তিনি ওই স্থানে আজমলকে ব্যবসা করতে দেবেন না বলেও জানান।

এসময় আশ পাশের দোকানদার ও স্থানীয়রা এগিয়ে আসলে তাদেরকেও ভয়ভীতি ও হুমকি দেন। এক পর্যায়ে স্থানীয়দের জিজ্ঞাসাবাদে তিনি এলোমেলো জবাব দেন।

পরে, স্থানীয়রা তাকে আটক করে পুলিশে দেন।

ভালুকা মডেল থানার এসআই আমিনুল ইসলাম জানান, ওই ঘটনায় মামলা হয়েছে। ভুয়া সম্বনয়ক মোশারফ হোসেনকে আদালতে পাঠানো হয়েছে। 

ভোরের আকাশ/এসআই

শেয়ার করুন: