ঝিনাইদহ ফ্রী মেডিকেল ক্যাম্প

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝিনাইদহে ফ্রি মেডিকেল ক্যাম্প হয়েছে।
শুক্রবার (২৯ আগস্ট) সকালে ঝিনাইদহ কলেজ ক্যাম্পাসে এ আয়োজন করে আরাপপুর বিএনপি।
সে সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি'র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, ঝিনাইদহ জেলার চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ সভাপতি মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, ঝিনাইদহ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক, ডাক্তার আসিফ হোসেন অতনুসহ আরাপপুর বিএনপির অন্যান্য নেতা কর্মীরা।
এ সময় বক্তারা বলেন, মানুষের সেবায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সব সময় পাশে থাকে তারই একটি উদাহরণ হল আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্প। এর মাধ্যমে অনেক মানুষকে এই উচ্চমূল্যের বাজারে বিনামূল্যে চিকিৎসা দেওয়া ও সেই সাথে ঔষধ দেওয়া হবে এটা তাদের জন্য অনেক উপকারে আসবে।
একই সাথে বক্তারা আরো বলেন, আগামীতে মানুষের উন্নয়নে যা কিছু করা দরকার সবকিছুই করবে বিএনপি।
ভোরের আকাশ/এসএইচ