রাজবাড়ী-২ আসন
বিএনপির প্রার্থী ঘোষণার দাবিতে আমরণ অনশনে রিয়াজুল

রাজবাড়ী-২ (পাংশা-বালিয়াকান্দি-কালুখালী) আসনে ধানের শীষের প্রার্থী ঘোষণার দাবিতে আমরণ অনশন শুরু করেছেন তারেক জিয়া পরিষদের এক নেতা। সেখানে উৎসুক সাধারণ মানুষ তাকে দেখতে ভীড় জমিয়েছেন।
সোমবার (১০ নভেম্বর) দুপুর ২টা থেকে তিনি পাংশা পৌর শহরের হযরত শাহজুঁই (রহ:) মাজার শরীফের সামনে এ অনশন শুরু করেছেন।
অনশনকারী রিয়াজুল ইসলাম রাজবাড়ী জেলা তারেক জিয়া পরিষদের আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক। তিনি রাজবাড়ী জেলার পাংশা পৌরসভার ১নং ওয়ার্ডের ঢেঁকিপাড়া গ্রামের উকিল প্রামানিকের ছেলে। স্থানীয়ভাবে তিনি বিএনপি ও তার অঙ্গসংগঠনের তৃণমূল পর্যায়ের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত।
অনশনস্থলে রিয়াজুল ইসলাম বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গত ৩ নভেম্বর ২৩৭টি আসনে বিএনপির মনোনয়ন ঘোষণা করেছেন। কিন্তু রাজবাড়ী-২ আসনে এখনো মনোনয়ন ঘোষণা করেন নাই। তিনি এ আসনে কোন জোটের প্রার্থী নয় গত ১৭ বছর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন-অর রশীদ কাজ করেছেন। ছিলেন নেতাকর্মীদের পাশে। সাবেক এমপি নাসিরুল হক সাবু অসুস্থ হলেও তিনি যোগ্য প্রার্থী। এ কারণে ধানের শীষের বিএনপির প্রার্থী ঘোষণার জন্য মনোনয়ন বোর্ডের দৃষ্টি আকর্ষণ করেন। তার দাবি, রাজবাড়ী-২ আসনে প্রার্থী ঘোষণা না দেওয়া পর্যন্ত তিনি আমরণ অনশন চালিয়ে যাবেন।
ভোরের আকাশ/এসএইচ