শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আড়াইহাজারে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট

আড়াইহাজার ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬, ৪:৫২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

আড়াইহাজারে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ছোট ফাউসা গ্রামের  রাসেলের বসতবাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও বিদেশি মুদ্রা লুট করে নিয়ে গেছে ডাকাতদল।

শুক্রবার (১৭ এপ্রিল) ‌দিবাগত রাত দেড়টার দি‌কে উপজেলার ছোট ফাউসা এলাকায়  ব্যবসায়ী  বিএম রাসেল এর  বা‌ড়ি‌তে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ৮/১০ জনের একটি মুখোশধারী ডাকাত দল বসতবাড়ির কেচিগেটের তালা কেটে ভেতরে প্রবেশ করে। পরে তারা ঘরের দরজা ভেঙে দেশীয় অস্ত্রশস্ত্রের ভয় দেখিয়ে পরিবারের সদস্যদের জিম্মি করে। এ সময় তারা প্রায় ২১ হাজার টাকা, ৪ ভরি স্বর্ণালঙ্কার ও প্রায় ৩ হাজার ৫০০ রিয়াল নিয়ে যায়। উল্লেখ্য কিছুদিন ধরে আড়াইহাজার উপজেলায় ডাকাতি প্রায় প্রতি রাতেই কোথাও না কোথাও হচ্ছে। এতে করে আড়াইহাজার বাসি ডাকাত আতঙ্কে ভুগছে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ভোরের আকাশা/এনউব

স্বর্ণালঙ্কার লুট

শেয়ার করুন: