নড়াইল হাটবাড়িয়া ইসলামিক মিশন
অটোমেটেড হেমাটোলজী এনালাইজার মেশিন উদ্বোধন

নড়াইল হাটবাড়িয়া ইসলামিক মিশনে অটোমেটেড হেমাটোলজী এনালাইজার মেশিন উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৭ জুলাই) বেলা ১১টায় জেলা প্রশাসক ড. মো: আবদুল ছালাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্যাথলজি পরীক্ষার আধুনিব মানের এ মেশিন উদ্বোধন করেন।
হাটবাড়িয়া ইসলামিক মিশন প্রধান ও ইসলামিক মিশনের ডাক্তার নুরুজ্জামান কাকনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা টি. এম. রাহসিন কবির ও ইসলামিক ফাউন্ডেশন নড়াইলের উপ-পরিচালক আবু বাকির মো. রিয়াজুল হক।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাটবাড়িয়া ইসলামিক মিশনের প্রোগ্রাম অফিসার মো. মিজানুর রহমান।
সূত্রে জানা যায়, নতুন স্থাপিত অটোমেটেড হেমাটোলজী এনালাইজার মেশিনের মাধ্যমে রোগীরা স্বল্পমূল্যে কোলষ্টেলর, ক্রিয়েটিন, জন্ডিস ও টাইফয়েডসহ প্রয়োজনীয় বিভিন্ন প্যাথলজি পরীক্ষা করতে পারবেন। ১৯৮৪ সালে হাটবাড়িয়া ইসলামিক মিশনটি চালু হয়।
বর্তমানে এই ইসলামিক মিশনে বিনামূল্যে অ্যালোপ্যাথিক ও হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা এবং ওষুধ প্রদান, রোগ নির্নয়ে স্বল্পমূল্যে প্যাথলজি পরীক্ষা করা হয়ে থাকে।
পাশাপাশি এই মিশনের অধীনে একটি সেলাই প্রশিক্ষণ কেন্দ্র, বিনা সুদে ক্ষুদ্র লোন কর্মসূচি, একটি ইবতেদায়ী মাদ্রাসা, ১০টি সহজ কোরআন শিক্ষা কেন্দ্র চালু রয়েছে।
ভোরের আকাশ/রই