শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

২ হাজার পিস ইয়াবাসহ ২ রোহিঙ্গা যুবক আটক

রমজান আলী, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ : ১১ আগস্ট ২০২৫, ৬:৫৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

চট্টগ্রামের সাতকানিয়া বিশেষ অভিযানে রোহিঙ্গা শরণার্থী শিবিরের দুই বাসিন্দার কাছ থেকে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ লাখ টাকা।

সোমবার (১১ আগস্ট) ভোরে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেঁওচিয়া ইউনিয়নের খুনি বটতল এলাকার ওবাইদিয়া ইসলামিয়া মাদ্রাসা গেট-সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন—কক্সবাজারের টেকনাফ উপজেলার লেদা রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের ডি ব্লকের বাসিন্দা মৃত নুরুল ইসলামের ছেলে মো. জোবায়ের (৩০) এবং ওই ক্যাম্পের ই ব্লকের মো. সৈয়দের ছেলে নূর সৈয়দ (২০)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সাতকানিয়া থানা-পুলিশ ওই এলাকায় তল্লাশি চেকপোস্ট বসায়। এ সময় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে দুইজনকে আটক করা হয়। পরে তাদের দেহ ও মালামাল তল্লাশি করে মোট ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম বলেন, “ইয়াবাসহ গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।”

ভোরের আকাশ/জাআ

ইয়াবাসহরোহিঙ্গা যুবক আটক

শেয়ার করুন: