শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ধামরাইয়ে হাতুড়ি দিয়ে পেটানোর ৫ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু: ২ জন গ্রেফতার

ধামরাই ( ঢাকা) প্রতিনিধি

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬, ৫:০৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

ঢাকার ধামরাইয়ে ডেকে নিয়ে হাতুড়ি দিয়ে পেটানোর ৫ দিন পর চিকিৎসাধীন অবস্থায় আবুল হোসেন (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এ ঘটনায় নিহতের ভাগ্নে নাজমুল ইসলাম বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৭/৮ জনের বিরোদ্ধে একটি মামলা দায়ের করেম করেন। এ ঘটনায় রাতেই কাশেম(৪৮) ও রুবেল নামে দুইজনকে গ্রেফতার করেছে ধামরাই থানা পুলিশ।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের কাকরান এলাকায় প্রভাবশালী আব্দুল মান্নান, আব্দুর রশিদ গংরা এলাকায় সরকারি জমি বিক্রি ও রাস্তার পাশের গাছপালা কেটে বিক্রি করায় আবুল হোসেনসহ এলাকার লোকজন বাঁধা প্রদান করেন।

এ ঘটনায় ২২ অক্টোবর রাতে আব্দুল মান্নানের নেতৃত্বে আবুল হোসেন কে ডেকে নিয়ে হাতুড়ি দিয়ে পোটানো হয়। পরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এসময় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়।

আরও পড়ুন

শেরপুরের বারোমারীতে ‘ফাতেমা রাণী মা মারিয়ার’ তীর্থোৎসব

এতে ভুক্তভোগী আবুল হোসেন গুরুত্বর আহত হয়। আবুল হোসেনের মাথায় কপাল, শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা যায়। প্রথমে তাকে ইসলামপুর সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। বাড়ি আসার পর আবারও আবুল হোসেনের শারীরিক অবস্থার হলে তাকে সোমবার রাতে হাসপাতালে নিয়ে গেলে দ্বায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ধামরাই থানার ওসি (তদন্ত) শহীদুল ইসলাম বলেন, আবুল হোসেনকে মারধরের ঘটনায় একটি মামলা হয়েছে। কাশেম ও রুবেল নামে দুই আসামী কে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামীদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: