শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বন্দি বিনিময় চুক্তিতে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১১ এপ্রিল ২০২৫, ২:০৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বন্দি বিনিময় চুক্তিতে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
বন্দি বিনিময় চুক্তিতে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ভারতের সাথে আমাদের বন্দি বিনিময় চুক্তি রয়েছে। সেই চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারতের সঙ্গে আমাদের যে ক্রিমিনাল হ্যান্ডওভার চুক্তি আছে, সেই চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে।

সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, দেশের সার্বিক পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো হয়েছে। হারিয়ে যাওয়া অস্ত্রগুলো উদ্ধার হলে পরিস্থিতি আরও স্থিতিশীল হবে।

দেশে মব নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যেখানেই মব হচ্ছে সেখানেই এ্যাকশনে যাচ্ছি আমরা। যারা ঘটনা ঘটাচ্ছে তাদের আইনের আওতায় নিয়ে আসছি। ভবিষ্যতে যদি কেউ মব করতে চায় তাহলে কঠোর হাতে দমন করা হবে।

এ সময় সিলেট বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজা-উন-নবী, জেলা প্রশাসক ড. ইলিয়াস মিয়া, পুলিশ সুপার তোফায়েল আহম্মেদ, অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুকান্ত সাহা ও শান্তিগঞ্জ থানার ওসি আকরাম আলীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/এসএইচ

চুক্তিবন্দি বিনিময়স্বরাষ্ট্র উপদেষ্টাশেখ হাসিনা

শেয়ার করুন: