শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রাজবাড়ীতে ইউনিয়ন ভূমি অফিসে চুরির ঘটনা ঘটেছে

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬, ৫:৪১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

রাজবাড়ী গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়ন ভূমি অফিসে চুরির ঘটনা ঘটেছে। ঘটনা স্হল  জানা গেছে, শনিবার (১১ এপ্রিল) দিবাগত রাতে বীর মুক্তিযোদ্ধা শহীদ মহিউদ্দিন আনসার ক্লাব সংলগ্ন এই ভূমি  অফিসের জানালার গ্রিল ভেঙে   ভেতরে প্রবেশ করে  তালা ভেঙেছে দুর্বৃত্তরা।খবর পেয়ে রবিবার সকালে সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

উজানচর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আনসার আলী জানান, সকালে খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তিনি দেখেন, অফিসের মূল দরজা ভেতর থেকে আটকানো এবং জানালার গ্রিল ভাঙা। ভেতরে ঢুকে দেখা যায়, নথিপত্রের রুমের তালা ভাঙা এবং দুটি আলমারির ড্রয়ার খোলা। অফিসের বিভিন্ন নথিপত্র মেঝেতে এলোমেলো অবস্থায় পড়ে আছে ।

তিনি ধারণা করছেন, রাতের অন্ধকারে অফিসের সীমানা প্রাচীর টপকে দুর্বৃত্তরা সুকৌশলে জানালার গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করেছে। তিনি আরও জানান, অফিস থেকে গুরুত্বপূর্ণ কোনো নথিপত্র বা মালামাল খোয়া গেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। যাচাই-বাছাই শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর প্রতিবেদন জমা দেওয়া হবে এবং গোয়ালন্দ ঘাট থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হবে।

ভোরের আকাশ/এনউব

ভূমি অফিসে

শেয়ার করুন: