শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ডিপ্লোমা প্রকৌশলীদের হত্যার হুমকি

রংপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ

রংপুর ব্যুরো

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ৬:৫০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে গুলি করে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচী পালন করেছে ডিপ্লোমা শিক্ষার্থীরা।

কারিগরি ছাত্র আন্দোলনের ব্যানারে বুধবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১২টায় রংপুর পলিটেকনিক ইন্সটিটিউট ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিলটি বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

এরপর শাপলা চত্তরে সড়ক অবরোধ করে ঘন্টাব্যাপী বিক্ষোভ কর্মসূচী পালন করে তারা। এতে বক্তব্য রাখেন, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী রাজু আহমেদ, আঞ্জু মনোয়ারা খাতুন, রিট পলিটেকনিকের শিক্ষার্থী ইসতিয়াক আহম্মেদ, ইমেজ পলিটেকনিকের মিথিলা জাহান, নাহিদ হাসান, ওসমান আলীসহ অন্যরা।

বক্তারা বলেন, প্রকৌশলী অধিকার আন্দোলনের নামে স্বার্থান্বেষী মহল ডিপ্লোমা প্রকৌশলী ও শিক্ষার্থীদের নানাভাবে হুমকি দিয়ে আসছে। তারা ডিপ্লোমা প্রকৌশলীদের ভবিষ্যত নিয়ে ষড়যন্ত্র করছে। ডিপ্লোমা প্রকৌশলীদের দিনের আলোতে গুলি করে হত্যার হুমকি দেয়া হচ্ছে। আমরা ডিপ্লোমা শিক্ষার্থীসহ প্রকৌশলীরা বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছি।

এ সময় শিক্ষার্থীরা বিএসসি প্রকৌশলীদের তিন দফা দাবী রাষ্ট্রপক্ষ কর্তৃক প্রত্যাখ্যানের দাবী জানান।

সড়ক অবরোধ করে ঘন্টাব্যাপী কর্মসূচীতে দূর্ভোগ তৈরী হওয়ায় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সাথে কথা বলেন। এ সময় দাবী আদায়ে সহযোগিতার আশ্বাস দিলে শিক্ষার্থীরা দিনের কর্মসূচী শেষ করেন।

ভোরের আকাশ/জাআ

শিক্ষার্থীদের বিক্ষোভহত্যার হুমকিরংপুর

শেয়ার করুন: