শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

টাঙ্গাইল

রমজানে নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে বাজার মনিটরিং জোরদার

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৫:৩৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

পবিত্র মাহে রমযান মাসে নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে টাঙ্গাইলে বাজার মনিটরিং কার্যক্রম আরো জোরদার করা হয়েছে।  

 বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে টাঙ্গাইল শহরের পার্কবাজার এবং বটতলা বাজারে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন এ অভিযান পরিচালনা করেন। এই অভিযানের নেতৃত্ব দেন সদর উপজেলা নির্বাহী অফিসার শাহিন মিয়া। 

এ সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলার সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল, সেনেটারি ইন্সপেক্টর সাহিদা আক্তার এবং কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ জেলা শাখার সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জল সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান,আজ রমজানের প্রথম দিনের অভিযানে এক মাছ ব্যবসায়ী চাষের মাছকে নদীর মাছ বলে বিক্রি করার দায়ে দুই হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ মশলা বিক্রির দায় এক মুদির দোকানদারকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। সব ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হয়েছে। 

সদর উপজেলা নির্বাহী অফিসার শাহিন মিয়া জানান, রমযানের প্রথম দিনে আমরা বাজার তদারকিকালে মূল্য তালিকা প্রদর্শন, নির্ধারিত দামে পণ্য বিক্রি করতে ব্যবসায়ীদের নির্দেশনা প্রদান করেছি। পুরো রমজান মাস জুড়ে আমাদের মনিটরিং কার্যক্রম আরো জোরদার থাকবে।

ভোরের আকাশ/ র.ই

 

নিত্যপণ্যের দামশাহিন মিয়া

শেয়ার করুন: