শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

খুলনায় ১১৯৯ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ৬:৫৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

খুলনা মহানগরীর সাচিবুনিয়া বিশ্বরোড থেকে ১১৯৯ পিস ইয়াবাসহ দু’মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

শনিবার বেলা ১১ টার দিকে তাদের দু’জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।

আটক দু’জন হল লবণচরা থানাধীন নিজখামার কালীতলা এলাকার বাসিন্দা আ. কালামের ছেলে মো. রিয়াদ এবং সোনাডাঙ্গা থানাধীন গোবরচাকা এলাকার বাসিন্দা মুক্তার হাওলাদারের ছেলে মো. পারভেজ।

লবণচরা থানার এসআই প্রদীপ বৈদ্য বলেন, সোর্সের মাধ্যমে আমরা জানতে পেরেছি খুলনায় মাদকের একটি চালান আসছে। এমন সংবাদের ভিত্তিতে আমরা সকাল থেকেই সাচিবুনিয়া বিশ্বরোড এলাকায় চেকপোষ্ট বসায়। আমরা বাসের বিভিন্ন যাত্রীদের চেক করছিলাম। বেলা ১১ টার দিকে টুঙ্গীপাড়া এক্সপ্রেস এসি বাস থেকে দু’জন নেমে অন্যদিকে যাওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়।

পরবর্তীতে তাদের একজনের ব্যাগ তল্লাশি চালিয়ে উল্লেখিত পরিমাণ ইয়াবা পাওয়া যায়। তাদের দু’জনকে আটক করে লবণচরা থানায় প্রেরণ করা হয়। এ ঘটনায় থানায় মাদক আইনে একটি মামলার প্রস্তুতি চলছে। মাদকের উৎস এবং এর সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ভোরের আকাশ/জাআ

খুলনামাদক কারবারি আটকইয়াবা

শেয়ার করুন: