শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শফিকুর রহমানের কুলাউড়ায় আগমন উপলক্ষে প্রচার মিছিল

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশ : ৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা: শফিকুর রহমান কুলাউড়ায় আগামী ৭ ফেব্রুয়ারী আগমন উপলক্ষে সোমবার বিকেলে এক বিশাল প্রচার মিছিল কুলাউড়া শহরে অনুষ্ঠিত হয়েছে।

কুলাউড়া উপজেলা জামায়াত আয়োজিত এই মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডাক বাংলা মাঠে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

​মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগরী জামায়াতের আমীর মু. ফখরুল ইসলাম।

কুলাউড়া উপজেলা আমীর অধ্যাপক আব্দুল মুনতাজিমের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি প্রভাষক বেলাল আহমেদ চৌধুরীর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) সংসদীয় আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী।

​সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, সিলেট মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি এডভোকেট আব্দুর রব, জেলা সহকারী সেক্রেটারি আলাউদ্দিন শাহ, উপজেলা জামায়াতের সাবেক আমীর খন্দকার আব্দুস সোবহান ও আব্দুল হামিদ খান এবং বর্তমান নায়েবে আমীর মোঃ জাকির হোসেন সহ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

​বক্তারা বলেন, আগামী ৭ তারিখের জনসভাকে সফল করতে কুলাউড়ার আপামর জনতা উন্মুখ হয়ে আছে।

প্রচার মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশ থেকে আমীরে জামায়াতের আগমনী কর্মসূচিকে সর্বাত্মকভাবে সফল করার জন্য দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রতি উদাত্ত আহ্বান জানান।

ভোরের আকাশ/নি. ব

প্রচার পোস্টার

শেয়ার করুন: