শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া-২

তারেক রহমানের সাথে জোটপ্রার্থী মাও. জুনায়েদ হাবিবের সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ : ৬ জানুয়ারি ২০২৬, ৩:৪৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে মাওলানা জুনায়েদ আল হাবিবের সৌজন্য সাক্ষাৎ।

সোমবার (৫ জানুয়ারি) বিকালে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের জোট মনোনীত প্রার্থী মাওলানা জুনায়েদ আল- হাবিব তাঁর ভেরিফাইড ফেসবুক এ্যাকাউন্টে তারেক রহমানের ছবি, ভিডিওসহ ২টি পোস্ট দেয়। সেখানে লেখা হয়-

"বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও জমিয়তে উলামায়ে ইসলামের মনোনীত প্রার্থী, বিশিষ্ট আলেমে দ্বীন ও রাজনৈতিক ব্যক্তিত্ব মাওলানা জুনায়েদ আল হাবিব।

সাক্ষাৎকালে দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, গণতান্ত্রিক পরিবেশ, জনগণের ভোটাধিকার, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং তৃণমূল পর্যায়ে দলীয় সাংগঠনিক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় তারেক রহমান মাওলানা জুনায়েদ আল হাবিবের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানান।

এ সময় তারেক রহমান ঐক্যবদ্ধভাবে বিএনপি ও জোটভুক্ত সকল নেতাকর্মীদের একসঙ্গে কাজ করার সুস্পষ্ট নির্দেশনা প্রদান করেন, যাতে আসন্ন নির্বাচনে দলীয় কার্যক্রম আরও সুসংগঠিত ও কার্যকর হয়।

মাওলানা জুনায়েদ আল হাবিব তারেক রহমানের দিকনির্দেশনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তিনি দলীয় সিদ্ধান্ত ও নির্দেশনা অনুযায়ী জনগণের পাশে থেকে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করবেন।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দল- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

পোস্টটি শেয়ার করার ঘন্টাখানেকের ভিতর ৫ হাজারের ওপর লাইক, ৫০০ এর উপর কমেন্ট ও শতাধিক শেয়ার হয়।

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ- বিজয়নগরের ২টি ইউনিয়ন) আসনে বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত হেভিওয়েট প্রার্থী রুমিন ফারহানা এবার স্বতন্ত্র থেকে নির্বাচন করবেন। ভোটারদের ধারণা এই আসনে জোটপ্রার্থী মাওলানা জুনায়েদ আল-হাবিব ও ব্যারিষ্টার রুমিন ফারহানার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে।

ভোরের আকাশ/এসএইচ

তারেক রহমানমাও. জুনায়েদ হাবিব

শেয়ার করুন: