শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

খুলনায় অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেপ্তার ৫

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ২২ জুন ২০২৬, ৪:২৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

খুলনা মহানগরীতে সন্ত্রাসী কর্মকাণ্ড দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ অভিযান পরিচালনা করেছে। 

অভিযানে চিহ্নিত সন্ত্রাসী গোষ্ঠীর ৫ সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে তাদের কাছ থেকে বিদেশি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, খুলনা মহানগরীতে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর তৎপরতা বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কেএমপি কমিশনারের নির্দেশনায় বিশেষ অভিযান শুরু করা হয়। এরই ধারাবাহিকতায় গত ২০ জুন পর্যন্ত অভিযান চালিয়ে ডিবি পুলিশ প্রযুক্তি ও গোপন তথ্যের ভিত্তিতে ঢাকা মেট্রোপলিটন এলাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলো- মো. আবরার ফয়সাল (২৪), পিতা- এস এম আইয়ুব আলী; মো. আল-আমিন (২৯), পিতা- মৃত নূর ইসলাম; মো. তুষার শিকদার (৩৮), পিতা- মো. রফুল আমিন; মো. আসিফ (২৫), পিতা-গাউছুল আজম এবং মো. সাজ্জাদ হোসেন সাবিবর (১৮), পিতা- হারিবুর রহমান।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা খুলনার 'বি কোম্পানি'সহ বিভিন্ন সন্ত্রাসী গ্রুপের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদক, চাঁদাবাজি ও অন্যান্য গুরুতর অপরাধে একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তারা আত্মগোপনে থেকে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তথ্য পাওয়া গেছে।

গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, পিস্তলের গুলি, একটি রিভলভার ও অন্যান্য গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন

আড়াইহাজারে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

উদ্ধারকৃত অস্ত্রের বিষয়ে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

খুলনা মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সন্ত্রাসী, চাঁদাবাজ ও অপরাধীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে কেএমপি পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছে।  

ভোরের আকাশ/ র.ই

মো. আবরার ফয়সালআসামি গ্রেপ্তার

শেয়ার করুন: