শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কুড়িগ্রামের দুধকুমার নদের ভাঙ্গন রোধে মানববন্ধন

‎কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ৬:৫২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের দামালগ্রাম এলাকায় দুধকুমার নদের ভাঙন মারাত্মক আকার ধারণ করেছে। নতুন সুইচগেট থেকে পাঁচমাথা পর্যন্ত দীর্ঘ এলাকায় ভয়াবহ ভাঙনে বসতভিটা, মসজিদ, মাদরাসা, শিক্ষা প্রতিষ্ঠানসহ নানা স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এতে নিঃস্ব হয়ে পড়ছেন শতশত পরিবার।

‎গত কয়েক সপ্তাহে এ এলাকায় ভাঙন তীব্র আকার ধারণ করেছে। এরই মধ্যে ৮০টি বাড়ী নদীগর্ভে বিলীন হয়ে গেছে। গৃহহারা পরিবারগুলো আশ্রয়হীন হয়ে পড়েছে। ভাঙনের মুখে পড়েছে পার্শ্ববর্তী একটি বাজার, পাঁচটা মসজিদ, দুইটি প্রাথমিক বিদ্যালয় এবং একটি ইবতেদায়ী মাদরাসা।

‎সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ভাঙন রোধে দ্রুত পদক্ষেপ নেয়ার দাবীতে চর দামালগ্রাম উত্তর তীর সংলগ্ন নদী তীরে মানববন্ধন করেছেন স্থানীয় ক্ষতিগ্রস্তরা।

এতে রায়গঞ্জ ইউনিয়নের ৬ ও ৯ নম্বর ওয়ার্ডের ক্ষতিগ্রস্ত পরিবারগুলো অংশগ্রহণ অংশ নেন।

‎মানববন্ধনে বক্তব্য রাখেন ইউপি সদস্য রিয়াজ উদ্দিন, রাষ্ট্র সংষ্কার আন্দোলনের উপজেলা শাখার সভাপতি লাভলু মিয়া, গোলজার হোসেন, রহমত আলী, তৈয়বুর রহমান ব্যাপারি, আমজাদ হোসেন ও সাফেরউদ্দিন ব্যাপারি প্রমুখ।

‎রাষ্ট্র সংস্কার আন্দোলনের নাগেশ্বরী উপজেলা শাখার সভাপতি লাভলু মিয়া মানববন্ধনে বলেন, সরকার দুধকুমার নদের পশ্চিম তীর রক্ষায় বাজেট বরাদ্দ দিলেও পানি উন্নয়ন বোর্ডের সঠিক তদারকি না থাকায় এখনো কোনো কাজ শুরু হয়নি।

ভোরের আকাশ/জাআ

কুড়িগ্রামমানববন্ধনভাঙ্গন রোধ

শেয়ার করুন: