শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শ্রীপুর ট্যুরিজম বাইকার্সের বান্দরবানের বগালেক ভ্রমণ

ভ্রাম্যমাণ প্রতিনিধি

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫, ৭:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

গাজীপুর শ্রীপুরের ঐতিহ্যবাহী সংগঠন শ্রীপুর ট্যুরিজম বাইকার্স। বিভিন্ন সময় দল বেঁধে গ্রুপ করে বাইক নিয়ে বেড়িয়ে পড়ে দেশের বিভিন্ন প্রান্তে। ইতিমধ্যে দেশের ৬৪ জেলা ভ্রমণ সম্পন্ন করেছে এই সংগঠনটি।

এবারের "মিশন বগালেক" (Boga Lake) সমুদ্র পৃষ্ঠ থেকে যার উচ্চতা প্রায় ২৭০০ ফুট পাহাড়ে প্রাকৃতিক সৌন্দর্য্য উপভোগ করতে। গত ২০ আগস্ট বুধবার ভোরে গাজীপুরের শ্রীপুর উপজেলা সদর থেকে ১৮টি বাইকে করে ৩৫ জন পর্যটক "মিশন বগালেক" নামে বেড়িয়ে যায় মেঘ পাহাড়ের দেশ বান্দরবানের উদ্যোশ্যে।

পরে কুমিল্লা পৌঁচ্ছে সকালের নাস্তা শেষে দুপুরে চট্টগ্রাম ও বিকেল ৪টায় বান্দরবানের নীলাচল পর্যটন কেন্দ্রে পৌঁছে। নীলাচলের প্রাকৃতিক সৌন্দয্য উপভোগ করে রাতে বান্দরবানে রাত্রিযাপন করেন।

এরপর বৃহস্পতিবার সকালে বান্দরবান থেকে পাহাড়ি আঁকা বাঁকা পথ ধরে বান্দরবানের দুর্গম উপজেলা মেঘ পাহাড়ের দেশ রোমা উপজেলায় পৌঁছায়। পরে দুপুরে নাম এন্ট্রি শেষে গাইড নিয়ে বিকেলে বগালেকে পাড়ায় পৌঁছে বাইকার্স গ্রুপটি।

বগলেকের প্রাকৃতিক সৌন্দর্য্য উপভোগ করে রাত্রিযাপন শেষে শুক্রবার ২২ আগস্ট সকালে রোমা ও বান্দরবান হয়ে ট্যুরিজম বাইকার্স গ্রুপটি বিকেলে পর্যটন নগরী কক্সবাজার পৌঁচ্ছায়।

পর্যটন নগরী কক্সবাজার ঘুরে ২৩ আগস্ট শনিবার সকাল ১০ টায় ১৮টি বাইকে করে ৩৫ জন পর্যটক ১১শ পঞ্চাশ কিঃমিঃ ভ্রমন শেষে সুস্থ ভাবে বাড়ি ফিরে আসে।

এ ব্যাপারে শ্রীপুর ট্যুরিজম বাইকার্সের সভাপতি আমান উল্লাহ জানান, শ্রীপুর ট্যুরিজম্ বাইকার্স যুব উন্নয়ন সংঘ ৪ দিনে সাড়ে ১১শ কিঃ মিঃ ভ্রমণ সম্পন্ন করে সুস্থ ভাবে শ্রীপুরে ফিরে এসেছে।আমাদের সংগঠনের মূলমন্ত্র নতুনত্বের সন্ধান, দুঃসাহসিক অভিযান, শৃঙ্খলা ও আনন্দ। এর আগে আমরা দেশের ৬৪ জেলা ভ্রমণ সম্পন্ন করেছি। দেশের গন্ডি পেরিয়ে আমরা বিভিন্ন সময় দেশের বাহিরে ভ্রমণ পরিচালনা করেছি।

ভোরের আকাশ/জাআ

ভ্রমণশ্রীপুর ট্যুরিজম বাইকার্স

শেয়ার করুন: