শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চুয়াডাঙ্গায় তিন দিনেও সুর্যের দেখা নেই, তীব্র শীত অনুভূত

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫, ৮:০৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

চুয়াডাঙ্গায় তিন দিনেও সুর্যের দেখা নেই, তীব্র শীত অনুভূত চুয়াডাঙ্গায় কমছে না শীতের দাপট। গেল তিন দিন ধরে মেলেনি সুর্যের দেখা। সেই সাথে সকালের দিকে থাকছে ঘন কুয়াশা। সারাদিনই থাকছে কুয়াশার চাদরে মোড়ানো।

বয়ে চলেছে হিমশীতল বাতাস। এতে শীতের তীব্রতা বাড়িয়ে তুলেছে দ্বিগুন। উত্তরের হিমেল বাতাসে বেড়েছে দুর্ভোগ। আজ সোমবার (২২ ডিসেম্বর) সকাল ৯টায় সকাল এ জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

এসময় বাতাসের আদ্রতা ছিল শতকরা ৯৭ ভাগ।শীতে দুর্ভোগে পড়েছে খেটে-খাওয়া ছিন্নমূল মানুষ। সকাল থেকে দেখা মেলেনি সূর্যের। সন্ধ্যার পর অনুভূত হচ্ছে অনেক বেশি শীত।

শীতের প্রকোপ বাড়তে থাকায় চুয়াডাঙ্গার সদর হাসপাতালে বাড়ছে ঠান্ডা জনিত রোগীর সংখ্যা। সকালে প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হচ্ছে না। ফলে শহরের রাস্তা অনেকটা ফাঁকা দেখা যাচ্ছে। শীতের প্রকোপে কাজ রেখে বাড়ি ফিরে যেতে হয়েছে দিনমজুর ও শ্রমিকদের। শীত বাড়তে থাকায় সব বয়সের মানষই কষ্ট পাচ্ছে।

রিকশা চালক সেলিম মিয়া বলেন, চুয়াডাঙ্গায় অনেক শীত। সকালে হালকা কুয়াশা। শীতের দাপটে রাস্তায় মানুষের চলাচল কম। যে  কারণে রিকশায় যাত্রী পাচ্ছি না। শীত বাড়ায় আয় রোজগারে সমস্যা হয়ে যাচ্ছে।

পথচারি রফিকুল ইসলাম বলেন, শীত তো চুয়াডাঙ্গায় অনেক বেশি। এ তীব্র শীতের কারণে সবাই কষ্ট পাচ্ছে। শীতের দাপটে হাসপাতালে ঠান্ডা জনিত রোগী বাড়ছে। সারাদিন দেখা নেই সুর্যের, হিম শীতল বাতাসে তীব্র শীত জানান দিচ্ছে। বিশেষ করে সকাল ও রাতে শীত বেশি পড়ছে।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান বলেন, তাপমাত্রা ১১ থেকে ১২ ডিগ্রির ঘরে উঠা নামা করছে। এমন অবস্থা অব্যাহত থাকতে পারে। সামনের দিনে তাপমাত্রা আরো নিচের দিকে নামা শুরু হবে। ফলে শীতের তীব্রতা আরো বাড়বে। সেই সাথে কয়েকদিন আকাশ মেঘলা থাকবে।

ভোরের আকাশ/মো.আ.
 

 

 

শীতচুয়াডাঙ্গা

শেয়ার করুন: