শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রাজবাড়ীতে পরিত্যক্ত অবস্থায় পাকিস্তানি রিভলবার উদ্ধার

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ : ৩ জুন ২০২৫, ৬:১৬ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজবাড়ীতে পরিত্যক্ত অবস্থায় পাকিস্তানি রিভলবার উদ্ধার
রাজবাড়ীতে পরিত্যক্ত অবস্থায় পাকিস্তানি রিভলবার উদ্ধার

রাজবাড়ীর সদর উপজেলার গোপালবাড়ী এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি পাকিস্তানি রিভলবার উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১০ এর সদস্যরা।

সোববার (২ জুন) দিবাগত আনুমানিক রাত ২টার দিয়ে র‍্যাব-১০ এর ফরিদপুর ক্যাম্পের সিপিসি-৩ ইউনিট গোপন সংবাদের ভিত্তিতে একটি অভিযান পরিচালনা করে গোপালবাড়ী এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রটি উদ্ধার করে।

মঙ্গলবার (৩ জুন) দুপুরে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, উদ্ধারকৃত রিভলবারটি পাকিস্তানের তৈরি।  উদ্ধারকৃত অস্ত্রটি রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে র‍্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার ও মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক শামীম হাসান সরদার জানান, আইন-শৃঙ্খলা রক্ষায় র‍্যাবের এমন অভিযান অব্যাহত থাকবে।  তিনি আরও জানান, উদ্ধারকৃত অস্ত্রটি কীভাবে সেখানে এলো বা কারা এটি ফেলে রেখে গেছে—সে বিষয়ে তদন্ত চলছে।

ভোরের আকাশ/জাআ

শেয়ার করুন: