শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মহাদেবপুর প্রেস ক্লাবের সাধারণ সভা ও বনভোজন

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ১২:২৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

নওগাঁর মহাদেবপুর প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা ও বনভোজন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) দিনব্যাপী জেলার ঐতিহাসিক দিবর দিঘী চত্বরে আনন্দঘন পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল সদস্যদের মাঝে টি-শার্ট বিতরণ ও আনন্দ লটারি।

প্রেস ক্লাবের সভাপতি আজাদুল ইসলাম ও সাধারণ সম্পাদক আজাদ হোসেন মুরাদের নেতৃত্বে দিনব্যাপী এই মিলনমেলায় ক্লাবের সদস্যরা অংশ নেন। সকালে সভার শুরুতে সদস্যদের হাতে ক্লাবের লোগো সম্বলিত টি-শার্ট তুলে দেওয়া হয়। এরপর সাধারণ সভায় ক্লাবের ভবিষ্যৎ কার্যপরিকল্পনা এবং স্থানীয় সাংবাদিকদের পেশাগত ঐক্য নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় প্রেস ক্লাবের নেতৃবৃন্দ বলেন, “সাংবাদিকদের কাজের চাপের মাঝেও বছরে অন্তত একবার এমন মিলনমেলা পেশাগত ভ্রাতৃত্বকে আরও সুদৃঢ় করে। টি-শার্ট বিতরণ ও লটারির মতো আয়োজনগুলো অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করেছে।”

মধ্যাহ্নভোজ শেষে সাধারণ সভা এবং বিকেলে একটি আকর্ষণীয় লটারি অনুষ্ঠিত হয়। লটারিতে বিজয়ীদের মাঝে বিশেষ পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ-সভাপতি ওয়াশিম আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আইনুল ইসলাম, সহ-সম্পাদক এম আর রাজ, সাংগঠনিক সম্পাদক সুইট হোসেন, দপ্তর সম্পাদক রশিদুল আলম রশিদ, প্রচার সম্পাদক সোহাগ রহমান সুজন এবং অর্থ সম্পাদক মোকলেছার রহমান।

এছাড়াও তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মাহবুবুজ্জামান সেতু, কার্যনির্বাহী সদস্য গৌতম কুমার মহন্ত, আব্দুর রশিদ তারেক, এ কে সাজু, সদস্য অহিদুল ইসলাম,মেহেদী হাসান, এস এম উজ্জল, জুয়েল মন্ডল, রফিকুল ইসলাম ও শাকিলসহ স্থানীয় সাংবাদিকরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

ঐতিহাসিক দিঘীর পাড়ে সাংবাদিকদের এই আনন্দ ভ্রমণ ও মিলনমেলা এক উৎসবমুখর পরিবেশে সমাপ্ত হয়।

ভোরের আকাশ/আ.র

সাধারণ সভা ও বনভোজন

শেয়ার করুন: