শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ফটিকছড়িতে দুর্বৃত্তের গুলিতে জামায়াত কর্মী নিহত

ফটিকছড়ি প্রতিনিধি

প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ১:১৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নের শাহানগর গ্রামে দুর্বৃত্তদের গুলিতে মুহাম্মদ জামাল (জামাল) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। একই ঘটনায় নাছির নামে আরও একজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। 

শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মুহাম্মদ জামাল লেলাং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বশরত আলী মিস্ত্রির বাড়ির মৃত ইউসুফের ছেলে। তিনি জামায়াত-শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় জামাল ও নাছির একটি মোটরসাইকেলে করে গহিরা-ফটিকছড়ি সড়ক হয়ে শাহানগর দিঘীরপাড় এলাকা দিয়ে যাচ্ছিলেন। এ সময় আগে থেকেই পিছু নেওয়া অপর একটি মোটরসাইকেলে থাকা দুর্বৃত্তরা অতর্কিতভাবে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে দুজনই গুলিবিদ্ধ হন।

গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই জামালের মৃত্যু হয়। আহত নাছিরকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তার অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম জানান, অজ্ঞাত দুর্বৃত্তের গুলিতে একজন নিহত হয়েছেন। তিনি বলেন, নিহত জামাল শিবিরের নাম ব্যবহার করে চাঁদাবাজিতে জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ভোরের আকাশ/নি. ব

ফটিকছড়ি

শেয়ার করুন: