শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নাটোরে চাকা পাল্টানোর সময় ২ জনকে পিষে দিল পিকআপ

নাটোর প্রতিনিধি

প্রকাশ : ৩ জুন ২০২৫, ৮:৫৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দুর্ঘটনাকবলিত পিকআপ
দুর্ঘটনাকবলিত পিকআপ

নাটোরে চাকা ফেটে বিকল হওয়া পিকআপে নতুন চাকা লাগানোর সময় পেছন থেকে আরেকটি পিকআপের ধাক্কায় এক চালক ও এক আম ব্যবসায়ী নিহত হয়েছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সদর থানার ওসি মাহবুর রহমান।

সোমবার (২ জুন) রাত সাড়ে ১১টার দিকে শহরের চকবৈদ্যনাথ এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত আম ব্যবসায়ী আব্দুল মজিদ (৭০) পাবনা জেলার বেড়া উপজেলার বাসিন্দা ও পিকআপ চালক রনি (৩৫) একই এলাকার বাসিন্দা।

এলাকাবাসী ও পুলিশ জানায়, আব্দুল মজিদ চাঁপাইনবাবগঞ্জের কানসাট থেকে আম কিনে পিকআপে পাবনার বেড়ায় যাচ্ছিলেন। পথে রাত সাড়ে ১১টার দিকে নাটোর শহরে চকবৈদ্যনাথ এলাকায় পিকআপের  টায়ার ফেটে যায়। চালক রনি ও আম ব্যবসায়ী আব্দুল মজিদ পিকআপটির পেছনে বেঁধে রাখা অতিরিক্ত চাকা খুলতে পেছনে আসেন। এ সময় পেছন থেকে আরেকটি পিকআপ তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই দুজন নিহত হন। নাটোর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার এনায়েতুল হক বলেন, দুজনের মরদেহ নাটোর জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান বলেন, প্রাথমিকভাবে নিহত দুজনের বাড়ি পাবনার বেড়ায় বলে নিশ্চিত হওয়া গেছে। অজ্ঞাত পিকআপটির সন্ধ্যানসহ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভোরের আকাশ/আজাসা

শেয়ার করুন: