শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ভান্ডারিয়ায় কৃষক স্মার্ট কার্ড কার্যক্রমের উদ্বোধন

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ : ১৬ জুলাই ২০২৬, ৭:৩৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

"কৃষক কার্ড থাকলে হাতে, সেবা পাবেন সাথে সাথে"এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের ভান্ডারিয়ায় কৃষক স্মার্ট কার্ড কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) উপজেলার নদমুলা ইউনিয়নের হেতালিয়া নেছার উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে,উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের  যৌথ আয়োজনে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। 

উপজেলা নির্বাহী অফিসার মো. হাসিবুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মো. নজরুল ইসলাম, উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক মো. মনির হোসেন আকন, সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম আজাদ মলাদ জোমাদ্দার, ভান্ডারিয়ায় পৌর বিএনপি'র সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়াসিম মান্নান উৎপাল হাওলাদার, উপজেলা বিএনপি'র সাধারণ যুগ্ম আহ্বায়ক সিকদার জাকির হোসেন বাচ্চু,উপজেলা যুব দলের সদস্য সচিব মো. শামীম হাওলাদার প্রমুখ।

এ সময় বক্তারা বলেন প্রযুক্তিনির্ভর কৃষিতে এগোচ্ছে বাংলাদেশ,দেশের কৃষিকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে সরকার নানা উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষি যান্ত্রিকীকরণে ভর্তুকি, উন্নত জাতের বীজ সরবরাহ, সেচ সুবিধা সম্প্রসারণ, কৃষকদের প্রশিক্ষণ, কৃষিঋণ সহজীকরণ এবং কৃষিপণ্যের উৎপাদন বৃদ্ধিতে ধারাবাহিক সহায়তা দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বক্তারা আরও উল্লেখ করেন, কৃষক স্মার্ট কার্ডের মাধ্যমে কৃষকদের পরিচয় ও তথ্য ডিজিটালভাবে সংরক্ষিত হবে। এতে কৃষি প্রণোদনা, বীজ, সার, কৃষিঋণ, ভর্তুকি এবং বিভিন্ন সরকারি সেবা দ্রুত ও স্বচ্ছভাবে কৃষকের কাছে পৌঁছে দেওয়া সহজ হবে। 

স্থানীয় কৃষকরা জানান, কৃষক স্মার্ট কার্ড চালুর ফলে সরকারি সুযোগ-সুবিধা প্রাপ্তি আরও সহজ হবে এবং কৃষকের তথ্যভিত্তিক সেবা নিশ্চিত হবে।

আরও পড়ুন

নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন না হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: তথ্যমন্ত্রী

অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, কৃষি বিভাগের কর্মচারী, কৃষক-কৃষাণী এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/র.ই


 

মো. হাসিবুল হাসান

শেয়ার করুন: