ব্যাগে মিলল ৭০ হাজার টাকা
শ্রীপুরে স্কুল বারান্দায় বৃদ্ধ ভিক্ষুকের মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে এক হৃদয়বিদারক ২নং গাজীপুর ইউনিয়নের নগর হাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় আবুল হোসেন (৬০) নামে এক বৃদ্ধ ভিক্ষুকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১২ মে) সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে। নিহত আবুল হোসেনের খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার হরিণটানা গ্রামের আবু তালেবের পুত্র ।
পুলিশ তার মরদেহ উদ্ধারের সময় তল্লাশি চালিয়ে ব্যাগের ভেতর থেকে নগদ ৭০ হাজার৮শ ৬০ টাকা, জাতীয় পরিচয় পত্র ও ময়লা কাপড়চোপড় উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, তিনি রাতে স্কুলের বারান্দায় আশ্রয় নিয়েছিলেন। সকালে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়।
শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছার পূর্বেই তার মৃত্যু হয়। এ বিষয়ে শ্রীপুর থানার উপ পরিদর্শক তাজুল ইসলাম জানান খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।
তার ব্যাগ থেকে ৭০ হাজার ৮ শ ৬০ টাকা পাওয়া গেছে।তার গ্রামের বাড়ীতে সাংবাদ প্রেরন করা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারন জানা যাবে।
ভোরের আকাশ/ র.ই