শিরোনাম
মুন্সিগঞ্জে ৩০৮ একর জমিতে নির্মিত হচ্ছে কেমিকেল ইন্ডাস্ট্রিয়াল পার্ক: শিল্পমন্ত্রীসংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রীরঅক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশদ্রুতই ১২ হাজার ক্রীড়া শিক্ষক নিয়োগ: আমিনুল হকশিল্পাঞ্চলে ১০০ শয্যার ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীরহাসিনা নয়, অথরাইজেশন ছাড়াই পাসপোর্টের অনুরোধ করেছেন আইনজীবীস্বাস্থ্যসেবার মান অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো: স্বাস্থ্যমন্ত্রীকাশবনে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ৮ আসামির আমৃত্যু কারাদণ্ডমুন্সিগঞ্জে ৩০৮ একর জমিতে নির্মিত হচ্ছে কেমিকেল ইন্ডাস্ট্রিয়াল পার্ক: শিল্পমন্ত্রীসংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রীরঅক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশদ্রুতই ১২ হাজার ক্রীড়া শিক্ষক নিয়োগ: আমিনুল হকশিল্পাঞ্চলে ১০০ শয্যার ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীরহাসিনা নয়, অথরাইজেশন ছাড়াই পাসপোর্টের অনুরোধ করেছেন আইনজীবীস্বাস্থ্যসেবার মান অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো: স্বাস্থ্যমন্ত্রীকাশবনে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ৮ আসামির আমৃত্যু কারাদণ্ড

গোপালগঞ্জে প্রাইভেটকার ও মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্র নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ৯ নভেম্বর ২০২৬, ৫:১৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

গোপালগঞ্জে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সারজিল সিকদার (২২) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।

রবিবার (০৮ নভেম্বর) রাতে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের সদর উপজেলার গোবরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত সারজিল সিকদার গোপালগঞ্জ শহরের ব্যাংকপাড়া এলাকার বাসিন্দা ও পৌর মহিলা দলের সভানেত্রী নিরালা বেগম ও শাহ আলম সিকদারের ছেলে এবং গোপালগঞ্জ সরকারি কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী।

আরও পড়ুন

বাকৃবিতে কৃষক প্রশিক্ষণ, বীজ ও চারা বিতরণ

ওসি মো. আমিনুল ইসলাম জানান, কলেজছাত্র সারজিল মোটরসাইকেল চালিয়ে ঘোনাপাড়া থেকে শহরের দিকে যাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলটি গোবরা এলাকায় পৌঁছালে বিপরীতমুখী শহর থেকে ছেড়ে আসা মোল্লারহাটগামী একটি প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে সারজিল মারাত্মক আহত হলে স্থানীয়রা উদ্ধার করে গোপালগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার সারজিলকে মৃত ঘোষণা করেন।

সারজিলের নিহত হওয়ার খবর শুনে স্থানীয় সংসদ সদস্য ডা. কেএম বাবরসহ বিএনপি নেতৃবৃন্দ হাসপাতালে যান এবং শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দেন।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: