শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

টাঙ্গাইলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ : ৭ নভেম্বর ২০২৫, ১:১২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে টাঙ্গাইলে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) টাঙ্গাইল এর আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়।

র‍্যালিটি টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষি শেষ পুনরায় মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তারা বলেন, ১৯৭৫ সালের এই দিনে সৈনিক ও সাধারণ জনগণ ঐক্যবদ্ধ হয়ে একটি ঐতিহাসিক আন্দোলনের সূচনা করেছিল, যা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে চিহ্নিত হয়েছে।

সভায় বক্তব্য রাখেন ড্যাব টাঙ্গাইল জেলা শাখার আহ্বায়ক ডা. এম এ মতিন, টাঙ্গাইল মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সভাপতি ডা. রোকনুজ্জামান, টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. আব্দুল কুদ্দুস, টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সাদেকুর রহমান, টাঙ্গাইল মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি শাহরিয়ার হোসেন দিপু, এবং নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক আবু সাঈদ প্রমুখ। আলোচনা সভা শেষে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

ভোরের আকাশ/তা.কা

 


 

টাঙ্গাইলবিপ্লব ও সংহতি দিবস

শেয়ার করুন: