মৌলভীবাজারের ৪ আসনেই বিএনপি প্রার্থীর জয়

মৌলভীবাজারের চারটি আসনে ধানের শীষের প্রার্থী বিজয়ী হয়েছেন। তাঁদের তিনটি আসনে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা ও একটি আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের রিকশা প্রতীকের প্রার্থী মূল প্রতিদ্বন্দ্বী ছিলেন।
জেলার -১ (বড়লেখা-জুড়ী) আসনে নাসির উদ্দিন মিঠু ৯৮ হাজার ২৭৭ ভোট পেয়ে বিজয়ী হন। প্রতিদ্বন্দ্বী জামায়াতের আমিনুল ইসলাম পেয়েছেন ৭৮ হাজার ২১৪ ভোট।
মৌলভীবাজার- (কুলাউড়া) আসনে মো. শওকতুল ইসলাম শকু ৭৪ হাজার ৬৩৬ ভোট পেয়ে বিজয়ী হয় বিএনপি। জামায়াতের প্রকৌশলী সায়েদ আলী ৫৩ হাজার ৯৭ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন।
জেলার ৩ (সদর-রাজনগর) আসনে এম নাসের রহমান এক লাখ ৫৪ হাজার ৫৪৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। দ্বিতীয় হয়েছেন ১১ দলীয় বিদ্রোহী জামায়াতের আব্দুল মান্নান। তিনি ভোট পান ৭৪ হাজার ৩৬২টি।
মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) বিজয়ী দলটির প্রার্থী হাজী মুজিবুর রহমান চৌধুরী এক লাখ ৬৮ হাজার ৯৫৮ প্রথম হন। দ্বিতীয় হয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিশের শেখ নুরে আলম হামিদী। ভোট পেয়েছেন ৪৯ হাজার ৩৮৯।
ভোরের আকাশ/ র.ই