শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আইনের তোয়াক্কা না করে আবাসিক এলাকায় ভয়াবহ শব্দ দূষণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১১ জুলাই ২০২৫, ১২:৫১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মধ্যপাড়া এলাকার খোট্টারডাঙা গ্রামে দীর্ঘদিন ধরে ভয়াবহ শব্দ দূষণের শিকার হচ্ছেন স্থানীয় বাসিন্দারা।  আবাসিক এলাকায় পাথর ভাঙার মেশিন বসিয়ে নিয়মিতভাবে শব্দ ও বায়ু দূষণ সৃষ্টি করছে একটি প্রভাবশালী ব্যবসায়ী চক্র।  স্থানীয়রা অভিযোগ করেও পাচ্ছেন না কোনো কার্যকর প্রতিকার।

শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ অনুযায়ী আবাসিক এলাকার ৫০০ মিটারের মধ্যে পাথর ভাঙার যন্ত্র ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।  কিন্তু এ নিয়মকে তোয়াক্কা না করেই দিনের পর দিন জোরপূর্বক চলছে পাথর ভাঙার কাজ।  ফলে চারপাশে ছড়িয়ে পড়ছে কণাকণায় ভরা ধুলাবালি এবং কানে ধ্বংসাত্মক শব্দ, যা মারাত্মক প্রভাব ফেলছে জনস্বাস্থ্যে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মেশিনের প্রচণ্ড শব্দে শিশুরা ঘুমাতে পারছে না, শিক্ষার্থীরা পড়ালেখায় মনোযোগ দিতে পারছে না, এমনকি পাশের মসজিদে ইবাদতেও বিঘ্ন ঘটছে।  বিষয়টি নিয়ে একাধিকবার জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরে অভিযোগ জানানো হলেও এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

অভিযোগে বলা হয়েছে, এলাকার বাসিন্দা আবু বকর সিদ্দিক, জাহাঙ্গীর আলম ও আল আমিন নিয়মিতভাবে এই পাথর ভাঙার মেশিন চালাচ্ছেন।  তারা নিয়মের তোয়াক্কা না করে নিজেদের ব্যবসায়িক স্বার্থে পুরো এলাকার পরিবেশ ও জনস্বাস্থ্যের উপর ভয়ংকর প্রভাব ফেলছেন।

এ বিষয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল লতিফ বলেন, “শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০০৬-এর ১৮ নম্বর বিধি অনুযায়ী শব্দ দূষণ একটি শাস্তিযোগ্য অপরাধ।  এই ধরনের দূষণের কারণে মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি হতে পারে।”

তিনি আরও জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি দ্রুত ব্যবস্থা না নেয়, তাহলে ভুক্তভোগীরা উচ্চ আদালতের দ্বারস্থ হয়ে প্রতিকার চাইতে পারেন।

ভোরের আকাশ/জাআ

শব্দ দূষণআবাসিক এলাকা

শেয়ার করুন: