খুলনায় চ্যাগা সোহেল গ্রেফতার

শুক্রবার (১৯ জুন) সকাল সাড়ে সাতটায় খুলনার লবণচরা এলাকার দক্ষিণ মোল্লাপাড়া থেকে সন্ত্রাসী সোহেল ওরফে চ্যাগা সোহেলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোহেল দক্ষিণ মোল্লাপাড়া এলাকার বাসিন্দা শাহাদাত মোল্লার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, লবণচরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী পালসার সোহেল ও নাদিম গ্রুপের সদস্য সোহেল। বান্দা বাজার, আশিবিঘা, চানমারী, জিন্নাহপাড়াসহ থানা এলাকার বিভিন্নস্থানে চাঁদাবাজির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
লবনচরা থানার অফিসার ইনচার্জ সৈয়দ মোশারফ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় তিনটি মামলা রয়েছে।
সাম্প্রতিক সময়ে হত্যাকাণ্ডের সাথে তার সম্পৃক্ততা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। সে এ এলাকার পালসার সোহেল ও নাদিম গ্রুপের সদস্য।
ভোরের আকাশ/ র.ই