আড়াইহাজারে গুলিবর্ষণ: লুট হওয়া অস্ত্রের আশঙ্কা জনমনে

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় থানা থেকে লুট হওয়া অস্ত্রের ব্যবহার নিয়ে জনমনে নতুন করে আতঙ্ক সৃষ্টি হয়েছে।
গত ২৪ সনের ৫ আগস্ট আড়াইহাজার থানায় সন্ত্রাসীরা হামলা চালিয়ে অস্ত্র ও সরকারি মালামাল লুটপাট করে এবং একপর্যায়ে আগুন ধরিয়ে দেয়। ঘটনার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও পুলিশ এখনো লুট হওয়া অস্ত্র উদ্ধার করতে পারেনি। আবু সিদ্দিক বলেন, লুন্টিত অস্ত্র সহ নানাহ অস্ত্র সন্ত্রাসীদের হাতে এই সকল অস্ত্র নির্বাচনকালীন সময়ে ব্যবহার হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছি।
এরই ধারাবাহিকতায় রবিবার (১ ফেব্রুয়ারি) রাতে গাউছিয়া-টু-বিশনন্দী আঞ্চলিক সড়কের আড়াইহাজার উপজেলার বাইপাস সড়কে বিএনপি নেতা আমির হোসেনকে হত্যার উদ্দেশ্যে একটি প্রাইভেট কারের ভেতরে দুই রাউন্ড গুলিবর্ষণ করে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় তিনি অক্ষত রয়েছেন।
ঘটনার পর এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই ধারণা করছেন, থানা থেকে লুট হওয়া অস্ত্রই হয়তো এই গুলিবর্ষণের ঘটনায় ব্যবহার করা হয়েছে।
এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন জানান, গুলিবর্ষণের ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
ভোরের আকাশ/আ.র