কুড়িগ্রামে ছাত্রলীগের ঝটিকা মিছিল
আওয়ামীলীগের কার্যালয় ফের ভাঙচুর ও অগ্নিসংযোগ

কুড়িগ্রামে জেলা আওয়ামীলীগের ভেঙ্গে ফেলা পার্টি অফিসের টিনের বেড়ায় বাংলাদেশ আওয়ামীলীগের একটি ব্যানার লাগিয়ে জাতীয় পতাকা উত্তোলন করে স্লোগান দেয় কয়েকজন ছাত্রলীগ।
বুধবার (১৮ ফেব্রুয়ারী) সকালে জেলা শহরের শাপলা চত্তর এলাকায় আওয়ামীলীগের জেলা কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এ সময় নিজেরাই তাদের কার্যক্রম মোবাইলে ভিডিও করে দ্রুত স্থান ত্যাগ করে।
পরে এখবর শহরে ছড়িয়ে পড়লে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একদল কর্মী ঘটনাস্থলে উপস্থিত হয়ে জেলা আওয়ামীলীগের টিন দিয়ে ঘেরাও দেওয়া কার্যলয়ের অবশিষ্ট অংশ ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয়।
কুড়িগ্রাম সদর থানা পুলিশ জানায়, এ বিষয়ে কিছুই জানা নেই তাদের।
ভোরের আকাশ/ র.ই