কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের দর্শন পরিবারের ইফতার মাহফিল অনুষ্ঠিত

কুমিল্লা নগরের একটি অভিজাত রেস্টুরেন্টে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের দর্শন বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের সংগঠন দর্শন পরিবারের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় নগরের নানুয়ার দিঘীর পাড় অবস্থিত দিঘীর চাপ রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে ইফতার মাহফিলে দর্শন বিভাগের বর্তমান ও প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থীদের একটি আনন্দঘন মিলনমেলায় রূপ নেয়।
আলোচনা অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলোয়াত করেন দর্শন বিভাগের শিক্ষার্থী মো: সোহেল হোসেন এবং স্বাগত বক্তব্য দেন বিভাগের প্রথম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী ও বিশিষ্ট ব্যাবসায়ী সাজ্জাদুল কবির সাজ্জাদ।
আলোচনা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিভাগের প্রাক্তন শিক্ষার্থী তাইমুর হোসেন সজিব।
ইফতার পূর্ব সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দর্শন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর সম্পা ইয়াসমিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দর্শন বিভাগের প্রতিষ্ঠাকালীন বিভাগীয় প্রধান ও কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ইন্দুভূষণ ভৌমিক।
দর্শন বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লা সরকারি কলেজের সদ্য সাবেক অধ্যক্ষ প্রফেসর নূরুর রহমান খান, দেবিদ্বার সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আহসান পারভেজ, অধ্যাপক সোহরাব হোসেন, সহযোগী অধ্যাপিকা আরিফা খাতুন, সহযোগী অধ্যাপক চাঁদ মিয়া, সহকারী অধ্যাপক খালিদ সাইফুল্লাহ, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও দৈনিক ভোরের আকাশ পত্রিকার অনলাইন ইনচার্জ এবং ঢাকা সাব এডিটরস কাউন্সিলের কল্যাণ সম্পাদক মো. সাফায়েত হোসেন, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের প্রাক্তন শিক্ষার্থী এ্যাডভোকেট আনিসুর রহমান, এ্যাডভোকেট শাহ আলম, নারী উদ্যোক্তা ইয়াসমিন আক্তার বিউটি, নারী উদ্যোক্তা ফারহানা আফরোজ সিমা, সৈয়দ আহামেদ টুটুল, ইমরান, নুরুল করিম, সুমাইয়া, রাকিবুল হাসান শরীফ, রিপন, রাসেলসহ আরো অনেকে।
ভোরের আকাশ/এনএস