শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কক্সবাজারে পৃথক ঘটনায় তিনজন নিহত

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

প্রকাশ : ২২ মে ২০২৬, ১:১১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কক্সবাজারের চকরিয়া উপজেলায় পৃথক তিনটি ঘটনায় একদিনে তিনজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) উপজেলার বিভিন্ন এলাকায় এসব মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে উপজেলার কোনাখালী ইউনিয়নের কুমিরখালী এলাকায় ব্যাটারিচালিত ইজিবাইক চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হানিফ নামে এক ব্যক্তি নিহত হন। নিহত হানিফ ওই এলাকার বাদশার ছেলে। ঘটনাটি এলাকায় শোকের ছায়া ফেলে।

এদিকে দুপুরে চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের আমানপাড়ায় শুঁটকি মাছ বিক্রির সময় হিট স্ট্রোকে আনোয়ার হোসাইন নামে আরও এক ব্যক্তির মৃত্যু হয়। স্থানীয়রা জানান, প্রচণ্ড গরমের মধ্যে দীর্ঘসময় কাজ করার সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন

ফারিহা হত্যার বিচারের দাবিতে নাঙ্গলকোটে মানববন্ধন ও বিক্ষোভ

অন্যদিকে বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খুটাখালী-মেদাকচ্ছপিয়া এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া খেয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় নুরুল হোসাইন প্রকাশ মনু (২৮) নিহত হন। তিনি কক্সবাজার শহরের কুতুবদিয়া পাড়ার নুরুল ইসলামের ছেলে। দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনির হোসাইন জানান, পৃথক ঘটনাগুলোর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে টিম পাঠিয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। এছাড়া সড়ক দুর্ঘটনার বিষয়টি হাইওয়ে পুলিশ তদন্ত করছে।

ভোরের আকাশ/নি
 

কক্সবাজার

শেয়ার করুন: