শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সরকারি সড়কে ব্যারিকেড, রামগঞ্জে ২০ পরিবার অবরুদ্ধ

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশ : ২২ জুন ২০২৬, ৬:৩২ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভাটরা ইউনিয়নের মাইজপাড়া গ্রামে সরকারি চলাচলের পথে ব্যারিকেড দেওয়ার প্রায় ২০টি পরিবার অবরুদ্ধ হয়ে পড়েছে অভিযোগে  পাওয়ায় যায়।

ভুক্তভোগী মো. নুরুল ইসলাম ভেন্ডার, রাশেদ আলম, আবুল বাশার, আবুল হাশেম, মো. সুমন, কাজল হোসেন ও চৌধুরীসহ ক্ষতিগ্রস্তরা জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সহকারী কমিশনার (ভূমি) বরাবর রাস্তা উন্মুক্ত করার আবেদন করেছেন।

আবেদনকারীদের অভিযোগ, মাইজপাড়া শেখবাড়ির দক্ষিণে মোহাম্মদ শফিকুল ইসলাম নামে এক ব্যক্তি চলাচলের সরকারি পথে টিনের ব্যারিকেড দিয়েছেন। এছাড়া চলাচলের স্থানে বসতঘর, রান্নাঘর, গোয়ালঘর নির্মাণ এবং গাছপালা রোপণ করেছেন। ফলে স্থানীয় বাসিন্দাদের স্বাভাবিক যাতায়াত ব্যাহত হচ্ছে।

ভুক্তভোগীরা আরও জানান, পানি চলাচলের পথ বন্ধ হয়ে যাওয়ায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে পানি দূষিত হয়ে বিভিন্ন রোগব্যাধি ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। স্থানীয়দের মতে, একসময় ভাটরা, মাইজপাড়া, গুস্তারপাড়া, কোনারবাড়ি ও পাটোয়ারীবাড়ি হয়ে পানিয়ালা-কমাররোড খাল প্রবাহিত ছিল। বিভিন্ন ব্যক্তি খালের অংশবিশেষ দখল করায় বর্তমানে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে।

নুরুল ইসলাম ভেন্ডার জানান, দীর্ঘদিন ধরে যাতায়াতের পথ উন্মুক্ত করার দাবিতে তিনি ২০২৫ সালে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেন। তার দাবি, জেলা প্রশাসকের নির্দেশে গত ৩ জুন ২০২৫ সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলামকে রাস্তার সামনে নির্মিত প্রতিবন্ধকতা অপসারণের নোটিশ দিলেও তা কার্যকর হয়নি।

পরবর্তীতে চলতি বছরের ১ জানুয়ারি, ৯ এপ্রিল এবং ৮ জুন পুনরায় জেলা প্রশাসক, সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে গণস্বাক্ষরসহ লিখিত অভিযোগ দেওয়া হয়।

এ বিষয়ে অভিযুক্ত শফিকুল ইসলাম বলেন, “রাস্তা সংকীর্ণ হওয়ায় এলাকাবাসী যানবাহন নিতে সমস্যায় পড়ছেন। সরকার চাইলে আমি সরকারি সম্পত্তি ছেড়ে দেব। পরিবেশ দূষণ রোধে বিকল্প ব্যবস্থাও নেওয়া হবে।”

ভাটরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ সামছুল আলম বুলবুল বলেন, “এটি সরকারি রাস্তা। রাস্তা মেরামতের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। রাস্তা সরু হওয়ায় পিছনের বাসিন্দারা যানবাহন চলাচলে সমস্যার সম্মুখীন হচ্ছেন।”

আরও পড়ুন

বাউবিতে ডি-নথি বাস্তবায়নে চারদিনব্যাপী প্রশিক্ষণ শুরু

সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জিয়াউল হক বলেন, লিখিত অভিযোগটি ইউনিয়ন ভূমি অফিসে তদন্তের জন্য পাঠানো হয়েছে।

ভাটরা ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী ভূমি কর্মকর্তা মো. জহির উদ্দিন বলেন, “বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আশা করছি পথটি দ্রুত উন্মুক্ত করা সম্ভব হবে।”

ভোরের আকাশ/এনউব

অবরুদ্ধ

শেয়ার করুন: