শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

টেকনাফে ১৬ হাজার ইয়াবা জব্দ

টেকনাফ প্রতিনিধি

প্রকাশ : ২১ মে ২০২৬, ৫:০১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং চেকপোস্টে সিএনজিতে বিশেষ কৌশলে লুকিয়ে ইয়াবা পাচারের সময় ১৬ হাজার পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে উখিয়া ৬৪ বিজিবি।

বৃহস্পতিবার (২১ মে) সকাল সাড়ে ৭টার দিকে হ্নীলা বাজার থেকে কক্সবাজারগামী একটি সিএনজিতে তল্লাশি চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। 

আটক হামিদ হোসেন (১৯) টেকনাফের হ্নীলা ইউনিয়নের নাথমুড়াপাড়া এলাকার মৃত সৈয়দ হোসেনের ছেলে। মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজিটিও জব্দ করা হয়েছে।

বিজিবি জানায়, হোয়াইক্যং চেকপোস্টে দায়িত্ব পালনরত সদস্যরা নারকোটিক্স ডগ “হেনরি”র সহায়তায় গাড়িটিতে তল্লাশি চালান। 

এসময় সিএনজির ব্যাটারির নিচে কালো কসটেপে মোড়ানো ৮টি মিনিপ্যাকেটে লুকিয়ে রাখা ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক হামিদ স্বীকার করেন, হ্নীলা থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে কক্সবাজারে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।

আরও পড়ুন

ব্রাহ্মণবাড়িয়ায় ৩৫ মণের কালো মানিক

উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক জানান, মাদক কারবারিদের শনাক্ত ও আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। 

সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ভোরের আকাশ/ র.ই

ইয়াবা জব্দসৈয়দ হোসেন

শেয়ার করুন: