শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

উন্নয়ন অগ্রযাত্রায় গাজীপুর সিটি, বাস্তবায়ন পরিকল্পনা নিয়ে উচ্চপর্যায়ের সভা

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ৬:১৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

গাজীপুর সিটি কর্পোরেশনের সার্বিক উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন, নতুন প্রকল্প গ্রহণ এবং নগরবাসীর সেবার মান আরও বাড়াতে উচ্চপর্যায়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে নগর ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার।

সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান এবং গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি।

সভায় সভাপতির বক্তব্যে প্রশাসক শওকত হোসেন সরকার বলেন, গাজীপুরকে আধুনিক, পরিচ্ছন্ন, পরিকল্পিত ও বাসযোগ্য নগরীতে রূপান্তর করতে সমন্বিত উন্নয়ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। জনগণের প্রত্যাশা পূরণে দৃশ্যমান উন্নয়ন নিশ্চিত করা হবে।

তিনি আরও বলেন, নগরবাসীর দুর্ভোগ কমাতে সড়ক, ড্রেনেজ ও নাগরিক সুবিধা বৃদ্ধির কাজ অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করা হচ্ছে।

গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি বলেন, গাজীপুর দেশের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্পনগরী। এ নগরীর উন্নয়ন মানেই জাতীয় অর্থনীতির অগ্রগতি। তাই পরিকল্পিত উন্নয়ন, আধুনিক যোগাযোগ ব্যবস্থা ও নাগরিক সেবার মানোন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

আরও পড়ুন

মুক্তিযুদ্ধের সঙ্গে গণঅভ্যুত্থানের তুলনা করা অন্যায় : ফজলুর রহমান

সভায় গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সোহেল হাসান, অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুদীপ বসাকসহ সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভা শেষে গাজীপুরের মাটি ও মানুষের নেতা, গাজীপুর সিটি কর্পোরেশনের প্রথম মেয়র, সাবেক মন্ত্রী ও বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক এম এ মান্নান এর ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

ভোরের আকাশ/এনউব

গাজীপুর সিটি

শেয়ার করুন: