শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির প্রার্থীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

ভ্রাম্যমাণ প্রতিনিধি

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ৯:০১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

গাজীপুরের শ্রীপুরে মাদক ও পাঁচ লাখ টাকাসহ ৩ জনকে আটক করে যৌথবাহিনী। এ ঘটনার পর জামায়াত নেতার আজাদ আবুল কালাম নামে এক ফেইসবুক আইডি থেকে  "গত রাতে গাজীপুরের শ্রীপুরে নির্বাচনকে প্রভাবিত করতে টাকা বিলানোর সময় বিএনপির দুই কর্মী পায়েল ও রিয়েলকে নগদ পাঁচ লক্ষ টাকাসহ আটক করেছে সেনাবাহিনী।"

একটি পোস্ট করা হয়। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে ভাইরাল হয়। এঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন গাজীপুর -৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডা রফিকুল ইসলাম বাচ্চু। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে প্রয়োজনীা ব্যবস্থা গ্রহনের জন্য রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ করেছেন তিনি।

জানা যায়, মঙ্গলবার গভীর রাতে তিন ব্যক্তি উপজেলার ভাংনাহাটি এলাকায় ভোট কেনার টাকা নিয়ে ঢুকে। গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে শ্রীপুর-মাওনা আঞ্চলিক সড়কের ভাংনাহাটি গ্রামের হাজী আ.সাত্তার কেন্দ্রীয় মসজিদ এলাকা থেকে তাদের  আটক করে। এ সময় গাড়ি তল্লাশী করে নগদ পাঁচ লাখ টাকা ও বিদেশী মদ উদ্ধার করে যেীথ বাহিনী। পরে আটককৃতদের শ্রীপুর থানায় সোপর্দ করা হয়। আটককৃত ইতিপূর্বে রিয়াদের বিরুদ্ধে ১২টি মামলা ও গ্রেফতারী পরোয়ানা, পায়েলের বিরুদ্ধে ৪টি মামলা এবং রুবেলের বিরুদ্ধ ২টি মামলা রয়েছে।

এ ব্যাপারে বিএনপি প্রার্থী ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু অভিযোগ করে বলেন, এ ঘটনাকে কেন্দ্র করে ১১ দলীয় জোটের এক নেতা আবুল কালাম আজাদ আমার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে পোষ্ট করে টাকা বিতরণের অপপ্রচার চালাচ্ছে। টাকাসহ যৌথ বাহিনীর অভিযানে আটককৃতরা স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকের পক্ষের লোক। পরিকল্পিতভাবে বিএনপির প্রার্থীকে জড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে।

এ বিষয়ে তিনি রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের বরাবর অভিযোগ করেছেন তিনি।

অভিযুক্ত আবুল কালাম বলেন, একটি অনলাইনে এমন সংবাদ প্রকাশ হয়েছে দেখে আমি ফেসবুকে পোস্ট করছি।

শ্রীপুর থানার উপপরিদর্শক মো. তাজুল ইসলাম জানান, যৌথ বাহিনীর অভিযানে আটক তিন ব্যক্তির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাদের নিকট থেকে নগত পাঁচ লাখ টাকা ও বিদেশী মদ উদ্ধার করা হয়।

শ্রীপুর থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ নাসির আহমেদ জানান, যৌথ বাহিনীর অভিযানে আটককৃতদের বিরুদ্ধে একাধিক মামলা ও গ্রেফতারী পরোয়ানা রয়েছে। এরা বিএনরি কর্মী সমর্থক বিষয়টি সঠিক নয়। তাদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সজীব আহমেদ বলেন, এবিষয়ে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।

ভোরের আকাশ/এসএইচ

বিএনপির প্রার্থীঅপপ্রচারের অভিযোগ

শেয়ার করুন: