শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পাবনায় চিত্রাংকন ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

পাবনা প্রতিনিধি

প্রকাশ : ২৫ মে ২০২৫, ৩:২৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পাবনায় চিত্রাংকন ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
পাবনায় চিত্রাংকন ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

পাবনায় স্কুল শিক্ষার্থীদের নিয়ে দুর্নীতি বিরোধী বিতর্ক, রচনা, চিত্রাংকন প্রতিযোগিতা ও এবং আলেচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  বিতর্কে পাবনা স্কয়ার হাই স্কুল এন্ড কলেজ দল চ্যাম্পিয়ন এবং সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় রানার্সআপ হয়। স্কয়ার হাই স্কুল এন্ড কলেজ দলের তাজমিরা সিরাজ সিথী শ্রেষ্ট বিতার্কিক নির্বাচিত হন।

শনিবার (২৪ মে) সকালে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করেন দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক পাবনার উপ-পরিচালক মো. শহিদুল ইসলাম সরকার।

জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. মনোয়ারুল উল আজীজের সভাপতিত্বে এক আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পাবনার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম, দুর্নীতি দমন সমন্বিত জেলা কার্যালয় পাবনার উপ-পরিচালক মো. শহিদুল ইসলাম সরকার, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক এবিএম ফজলুর রহমান, পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, পাবনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক উৎপল মির্জা প্রমুখ। পরে প্রতিযোগিতায় বিজীয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা ও মর্ডারেটরের দায়িত্ব পালন করেন সাহিত্য বিতর্ক ক্লাব, পাবনার সভাপতি ড. মো. মনছুর আলম।

বিচারকের দায়িত্ব পালন করেন দৈনিক সিনসা সম্পাদক ও সাহিত্য ও বিতর্ক ক্লাব পাবনার সাধারণ সম্পাদক এস এম মাহবুব আলম, সরকারি এডওয়ার্ড কলেজের রসায়ন বিভাগের সহযোগী শিক্ষক এসএম ফরিদ হোসেন, কবি ও শিক্ষক আজিজা পারভীন ও জামিল আহমেদ।

বিভিন্ন প্রতিযোগিতায় পাবনার ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক প্রতিযোগী অংশ নেয়।

ভোরের আকাশ/এসআই

শিক্ষার্থীদেরদুর্নীতি বিরোধীচিত্রাংকন

শেয়ার করুন: