শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পিরোজপুরে জামায়াতের নেতাকর্মীদের স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ : ৫ জানুয়ারি ২০২৬, ৩:১৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

 পিরোজপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের স্বেচ্ছাশ্রমে একটি গুরুত্বপূর্ণ সড়ক সংস্কার করা হয়েছে। রবিবার (৪ জানুয়ারি ) সকাল ৮টায় পিরোজপুর–নামাজপুর–ইন্দুরকানী সড়কের পৌরসভার বলেশ্বর ব্রিজ সংলগ্ন এলাকার দীর্ঘদিনের ভাঙাচোরা অংশ পৌর জামায়াতের উদ্যোগে মেরামত করা হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঘোষিত চার দফা কর্মসূচির সমাজ সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে এ উদ্যোগ গ্রহণ করা হয়। পৌর জামায়াতের নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে সড়কটির ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার করেন। স্থানীয়রা জানান, পিরোজপুর পৌরসভা দীর্ঘদিন ধরে সড়কটির সংস্কার কাজ না করায় এ পথে চলাচলকারী সাধারণ মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল। জামায়াতের এ উদ্যোগে জনগণের দুর্ভোগ অনেকটাই কমবে বলে আশা প্রকাশ করেন এলাকাবাসী এবং এ মানবিক উদ্যোগকে তারা স্বাগত জানান।

রাস্তা সংস্কার কার্যক্রমে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা জামায়াতের সেক্রেটারি জহিরুল হক, পিরোজপুর পৌর জামায়াতের আমির ইসহাক আলী খানসহ দলের অন্যান্য নেতাকর্মীরা। এ সময় নেতৃবৃন্দ বলেন, জনগণের কল্যাণে জামায়াতে ইসলামীর সমাজসেবামূলক কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।

ভোরের আকাশ/র.ই
 

রাস্তা সংস্কারস্বেচ্ছাশ্রমে রাস্তা নির্মাণবাংলাদেশ জামায়াতে ইসলামী

শেয়ার করুন: