শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রামুর বাঁকখালী নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫, ১:২০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

কক্সবাজারের রামু উপজেলার বাঁকখালী নদীর মোহনা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (২১ ডিসেম্বর) সকাল আনুমানিক ৮টার দিকে দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের উমখালী এলাকার বাঁকখালী নদীর মোহনায় একটি মরদেহ ভেসে থাকতে দেখে স্থানীয়রা। পরে তারা বিষয়টি পুলিশকে জানালে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল্লাহ ভুট্টো জানান, সকালে স্থানীয় লোকজন নদীর তীরবর্তী সবজি ক্ষেতে কাজ করতে গিয়ে মরদেহটি দেখতে পান। ধারণা করা হচ্ছে, নদীর জোয়ারের স্রোতে মরদেহটি ভেসে ওই এলাকায় এসে আটকে যায়। মরদেহের পকেট থেকে দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে, যা বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।

পুলিশ জানায়, উদ্ধারকৃত মোবাইল ফোনে থাকা সিমকার্ডের তথ্য বিশ্লেষণ করে প্রায় তিন ঘণ্টা পর সকাল ১১টার দিকে নিহতের প্রাথমিক পরিচয় শনাক্ত করা সম্ভব হয়।

নিহত যুবকের নাম মিনহাজ উদ্দিন তুষার (৩৫)। তিনি কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের বাসিন্দা এবং ছৈয়দ নুরের ছেলে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনিরুল ইসলাম ভুঁইয়া জানান, ঘটনার কারণ জানতে পুলিশ ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর একটি দল যৌথভাবে তদন্ত করছে। প্রাথমিকভাবে পরিচয় শনাক্ত করা হলেও কীভাবে ও কী কারণে তার মৃত্যু হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

তিনি আরও জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

ভোরের আকাশ/মো.আ.

কক্সবাজারমরদেহ উদ্ধার

শেয়ার করুন: