শিরোনাম
মন্ত্রী-প্রতিমন্ত্রীর পিএস হিসেবে ৩ বিচারককে পদায়ন কেন বেআইনি নয়খাদ্য গুদামের অবকাঠামোগত উন্নয়নে টেকসই পরিকল্পনার ওপর গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীরন্যায়বিচারের ক্ষেত্রকে মানুষের ভরসার জায়গায় নিয়ে যেতে চাই : আইনমন্ত্রীদুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে বৈপ্লবিক পরিবর্তন আনতে চায় সরকার: স্বাস্থ্যমন্ত্রীওয়াসার ব্যর্থ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রীমাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ডপেশাদারিত্ব ও মানবিক আচরণে জনগণের পুলিশ গড়তে হবে: স্বরাষ্ট্রমন্ত্রীজাতীয় নির্বাচনের মতোই এ নির্বাচনকে সমান গুরুত্ব দেওয়া হচ্ছে: সিইসিমন্ত্রী-প্রতিমন্ত্রীর পিএস হিসেবে ৩ বিচারককে পদায়ন কেন বেআইনি নয়খাদ্য গুদামের অবকাঠামোগত উন্নয়নে টেকসই পরিকল্পনার ওপর গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীরন্যায়বিচারের ক্ষেত্রকে মানুষের ভরসার জায়গায় নিয়ে যেতে চাই : আইনমন্ত্রীদুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে বৈপ্লবিক পরিবর্তন আনতে চায় সরকার: স্বাস্থ্যমন্ত্রীওয়াসার ব্যর্থ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রীমাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ডপেশাদারিত্ব ও মানবিক আচরণে জনগণের পুলিশ গড়তে হবে: স্বরাষ্ট্রমন্ত্রীজাতীয় নির্বাচনের মতোই এ নির্বাচনকে সমান গুরুত্ব দেওয়া হচ্ছে: সিইসি

সিরাজগঞ্জে অনলাইন বেটিং জুয়া চক্রের তিন সদস্য গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ৭ আগস্ট ২০২৬, ৫:১৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

সিরাজগঞ্জের বেলকুচি থেকে দেশী অনলাইন বেটিং জুয়া চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১২'র সদস্যরা। 

এসময় জুয়ার সাইটে ব্যবহৃত ৪টি মোবাইল ফোন ও নগদ ৫,৮৮৫ টাকা জব্দ করা হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) বিকেল ৪টা ২০ মিনিটের সময় সিরাজগঞ্জ র‌্যাব-১২ সদর কোম্পানি থেকে প্রেরিত, কোম্পানি কমান্ডার মেজর তাবরীজ তাজওয়ার শরীফের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে গতকাল বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল ৬ টা ৪০ মিনিটের সময় বেলকুচি থানার আদাচাকী গ্রামের নাবিল টেলিকম মোবাইলের দোকানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিরা হলেনে, সিরাজগঞ্জের বেলকুচি থানার আদাচাকী গ্রামের মো. আক্তার খানের ছেলে মো. মেনাজুল ইসলাম(২৪), মো. নুরুল ইসলামের ছেলে মো. বনি আমিন(২০) ও মৃত আব্দুল মালেকের ছেলে মো. নিশাত রেজা(২৭)।

র‌্যাব-১২ থেকে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গতকাল বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল ৬টা ৪০ মিনিটের সময় সিরাজগঞ্জ র‌্যাব-১২'র সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল জেলার বেলকুচি থানার আদাচাকী গ্রামে নাবিল টেলিকম মোবাইলের দোকানে অভিযান চালিয়ে একটি সংঘবদ্ধ দেশী অনলাইন জুয়া চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়। এছাড়াও জুয়ার সাইটে ব্যবহৃত ৪টি মোবাইল ফোন ও নগদ ৫৮৮৫ (পাঁচ হাজার আটশত পচাশি) টাকা জব্দ করা হয়।

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর অঙ্গীকারগুলো বাস্তবায়নে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি : বিমান প্রতিমন্ত্রী

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, যে ধৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ মোবাইল ফোনে একাধিক এমএফএস একাউন্ট ব্যবহার পূর্বক অনলাইনে বেটিং/জুয়ার সাইটে ডিজিটাল অর্থ লেনদেন করে আসছে। তারা আরোও জানায় জুয়ার সাইটে অর্থের প্রয়োজন হইলে তারা মোবাইল ব্যাংকিং (বিকাশ, নগদ প্রভৃতি) ব্যবহার করে অর্থ সরবরাহ করিয়া থাকে।

পরে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সিরাজগঞ্জের বেলকুচি থানায় ২০২৬ সালের জুয়া প্রতিরোধ আইনের একটি মামলা দায়ের করা হয়েছে।

ভোরের আকাশ/রই 

মো. মেনাজুল ইসলাম

শেয়ার করুন: