আড়াইহাজারে মাত্রাঅতিরক্ত মদ্য পানে একজনের মৃত্যু

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় মাত্রঅতিরিক্ত মদ্য পানে একজনের মৃত্যু হয়েছে এবং অপর একজন গুরুতর অবস্থায় ঢামেক হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন বলে জানা গেছে।
ঘটনাটি ঘটেছে শুক্রবার ( ১৪ আগষ্ট ) রাতে আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ডহমারুয়াদী খেজুরতলা এলাকায়।
জানা যায়, ওই গ্রামের সিদ্দিকের ছেলে মুসা (৩৪) ঢাকায় রিকসা চালায়। সে গত বৃহষ্পতিবার স্ত্রী সন্তান নিয়ে বাড়ীতে আসে। শুক্রবরা রাতে একই গ্রামের আলকাসের ছেলে লোকমান (২২) অতিরিক্ত মদ পান করে অসুস্থ হয়ে পড়লে তাকে শনিবার সকাল ৮ টায় আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়।
একই সময়ে মুসাকে ও একই হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে কর্তব্যরত ডাক্তার আফসানা মিম মুসাকে পরীক্ষা নীরিক্ষা করে মৃত ঘোষনা করেন এবং লোকমানের অবস্থা গুরুতর বিধায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। যারা তাদেরকে হাসপাতালে নিয়ে এসেছে তারা জানান, লোকমান অতিরিক্ত মদ্য পানে অসুস্থ হয়ে পড়েছে।
একই সময়ে এবং পাশাপাশি বাড়ীর বাসিন্দা মুসাকেও হাসপাতালে আনার কারণে ধারণা করা হচ্ছে মুসা ও অতিরিক্ত মদ্য পানেই মৃত্যু বরণ করেছে। নিহত মুসার স্ত্রী শাহানাজ আক্তার জানান, রাতে তার স্বামী বুকে ব্যাথা অনুভব করার কথা জানিয়েছেন। তবে মুসা আসলেই মদ্য পান করে মৃত্যুবরণ করেছে কি না তা তিনি পরিষ্কার ভাবে জানাননি।
এ দিকে আড়াইহাজার থানার ওসি মো. সবজেল হোসেন জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠনো হয়েছে। তারা ঘটনার বিষয়ে তদন্ত করছে। মুসার লাশ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
ভোরের আকাশ/রই